Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

দীপ্তিকে বিয়ের পর মুশতাক

আপনাদের প্রতিটি বার্তা আমাদের সাহসের উৎস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

আপনাদের প্রতিটি বার্তা আমাদের সাহসের উৎস

দীপ্তি চৌধুরী ও ড. মুশতাক ইবনে আয়ূব।

Advertisement

আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বিয়ে করার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব। 

বুধবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মুশতাক ইবনে আয়ুব লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব-বৈবাহিক জীবনে পদার্পণে আমাদের স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হাজারো মানুষ নানান মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের জন্য দোয়া করেছেন। আপনাদের সকলের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতিটি বার্তা আমাদের সামনে এগিয়ে যাবার পাথেয়, আমাদের সাহসের উৎস। আপনাদের নিয়মিত প্রার্থনায় আমাদের অংশ করবেন, সেই অনুরোধ করছি।’

সবশেষে তিনি লিখেছেন, ‘মানুষের মঙ্গলের জন্য যৌথ উদ্যোগের নানান পরিকল্পনা আমাদের কাছে এনেছে। আপনাদের সঙ্গে সেই যাত্রায় দেখা হোক, এই আমাদের প্রার্থনা।’

গত ৫ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় ড. মুশতাক ইবনে আয়ুব ও দীপ্তি চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ে হওয়ার পর গণমাধ্যম ও সামজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এই দম্পতি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম