Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

আব্দুল কাদের। ফাইল ছবি

Advertisement

শিবিরের যারা ছাত্রলীগের সঙ্গে মিশে ছাত্রলীগের অপকর্মের সহযোগী ছিল, শিক্ষার্থীদেরকে অমানবিক নির্যাতন নিপীড়নের সঙ্গে জড়িত ছিল, সেসবের জন্য কি শিবির ক্ষমা চাইবে না?-এমন প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

তিনি বলেছেন, ‘আপনারা জানেন, আবরার ফাহাদের ওপর প্রথম নির্যাতনটা শুরু করে মেহেদী হাসান রবিন, যার পুরো পরিবার জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, দাদা ছিলেন স্থানীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী! খোঁজ নিলে হয়তো জানা যাবে, জামায়াত পরিবারের এই রবিনও শিবিরের সাথী পর্যায়ের কেউ ছিলেন।’

বুধবার দিনগত রাত ১২টায় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

‘আবার দেখেন, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল। এতে শিবির লাভবান হইছে; কিন্তু ক্ষতিগ্রস্ত হইছে শিক্ষার্থীরা।’ 

আব্দুল কাদের বলেন, ‘শিবিরের প্রকাশ্য কমিটি না থাকায় ছাত্রলীগ ভিন্নমতাবলম্বী যারে-তারে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন করতো। শিবিরের এই গুপ্ত রাজনীতির বলি হয়েছিল স্বয়ং আবরার ফাহাদ, জীবনটাই চলে গেল! আরও কত নিরপরাধ শিক্ষার্থী যে শিবির ট্যাগ খেয়ে নির্যাতন-নিপীড়ন আর বঞ্চনার শিকার হয়েছিল, সেটা বলার অপেক্ষা রাখে না।’ 

‘এতোকিছুর পরও শিবির তাদের স্বার্থে এখনো গুপ্ত রাজনীতিই করে যাচ্ছে। অভ্যুত্থান পরবর্তীতে যেটা নতুন ধারার রাজনীতি বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘জালিমের সহযোগীরা এখন বড় বিপ্লবী’, কাদের ইঙ্গিত করলেন আব্দুল কাদের

‘জালিমের সহযোগীরা এখন বড় বিপ্লবী’, কাদের ইঙ্গিত করলেন আব্দুল কাদের

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

এটাই জামায়াত পরিচালনাধীন এনসিপির মধ্যপন্থি রাজনীতি: কাদের

এটাই জামায়াত পরিচালনাধীন এনসিপির মধ্যপন্থি রাজনীতি: কাদের

আরও পড়ুন

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম