Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এনসিপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

এনসিপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

আব্দুল কাদের। ফাইল ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সম্মুখসারির অধিকাংশ ছাত্রনেতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও সেই পথে হাঁটেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। কেন তিনি এনসিপিতে যোগ দেননি— গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান ও সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনই এমপি বা মন্ত্রী হতে হবে, তেমন কোনো চিন্তা আমার নেই। জুলাইয়ের আগে যা বলতাম, তা করতাম। এখনকার রাজনীতিতে দায়বদ্ধতার ব্যাপারটা খুবই খেলো হয়ে গেছে। মুখে যা বলছি, কেউ সেটা কাজে করছি না। সে জন্য আমি কোনো কিছুতে জড়াইনি। 

আবদুল কাদের বলেন, আমাকে এনসিপিতে যোগ দিতে বলা হয়েছিল। জানতে চাইলাম, আমার দায়িত্ব কী হবে। তারা আমাকে আমার আসন গোছাতে বললেন। আসন গোছানোর রাজনীতি আমি করতে চাইনি। এনসিপির সমস্যা হচ্ছে, সেখানে দায় নিতে হবে, কিন্তু কাজ করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, মূলধারার ও বিভিন্ন বামপন্থি দলও আমাকে ডেকেছে। কিন্তু রাজনীতিতে এখন কোনো আশা দেখছি না। তাই আপাতত কোথাও যোগ দিচ্ছি না। 

পরিবার ও রাজনীতি নিয়ে তিনি বলেন, আমি পরিবারের বড় সন্তান, আমার দুই ছোট ভাই আছে। কিন্তু কখনো পরিবারের দিকে তাকানো হয়নি। আমার বাবা পেশায় দারোয়ান। মা খুব অসুস্থ। কিছু দিন আগে নানু মারা যাওয়ার পর উপলব্ধি হয়েছে, এখন পরিবারকে সময় দেব। আমি রাজনৈতিক মানুষ। রাজনীতি অবশ্যই করব। আপাতত বিরতি নিয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

আরও পড়ুন

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম