Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে যা বললেন তসলিমা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৭ পিএম

সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে যা বললেন তসলিমা

Advertisement

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যায় বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

তাদের বিয়ে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  নবদম্পতির প্রশংসা করে ছবিগুলোর কমেন্ট বক্স ভাসিয়েছেন নেটিজেনরা।

তবে বিরূপ, তীব্র কটাক্ষ ও আপত্তিকর মন্তব্যও কম জমা পড়েনি। অনেকেই এ নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য ও স্ট্যাটাস দিয়েছেন।

আর এসব দেখে সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছেন আলোচিত-সমালোচিত ও নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।

শনিবার দুপুরের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।  ওই স্ট্যাটাসে সৃজিত-মিথিলার বিয়েকে দুই বাংলার মিলন হিসেবে অভিহিত করেছেন।

তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাসটি দেয়া হলো, ‘সৃজিতকে জানি তার ছবি দেখে। মিথিলা সম্পর্কে কিছুই জানতাম না। কাল ফেসবুকে দুজনের বিয়ের খবর পড়ার পর মিথিলা কে সে তথ্য গুগল করে পেয়েছি। ব্যাপারটা চমৎকার। এই প্রেমটা। সৃজিত মিথিলার প্রেম। হিন্দু মুসলমানের প্রেম। শুধু প্রেমই নয়, বিয়েও। পুব আর পশ্চিমের মিলন। এসব যত বেশি ঘটবে, তত উড়বে ধর্ম, ঘুচবে সংস্কার, ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ।’

 

প্রসঙ্গত দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিয়ের রেজিস্ট্রি করা হয় মিথিলা-সৃজিতের।

ঘরোয়াভাবে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মায়ের বিয়েতে অতিথি হয়ে কলকাতায় গিয়েছিল তাহসান-মিথিলা কন্যা আইরাও। নিজেকে মেহেদীর রঙে রাঙিয়েছে সে।

Advertisement

তসলিমা সৃজিত মিথিলা

Advertisement

আরও পড়ুন

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম