Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

শিরোপা নিয়ে দলের সঙ্গে উদযাপন হারমানপ্রিত করের/সংগৃহীত

Advertisement

ভারতের নারী ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হলো রোববার। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। এই জয় নিয়ে অধিনায়ক হারমানপ্রিত কৌর বললেন, ‘এটা কেবল শুরু।’

তিনি ম্যাচ শেষে বলেন, ‘আমরা এই বাধা ভাঙতে চেয়েছিলাম। এখন আমাদের পরবর্তী লক্ষ্য হলো এই সাফল্যকে অভ্যাসে পরিণত করা। আমরা দীর্ঘদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এটা শেষ নয়, বরং শুরু।’

ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান তোলে। ওপেনার শেফালি ভার্মা ৮৭ রান করেন এবং স্মৃতি মান্ধানা করেন ৪৫ রান। মাঝের দিকে দীপ্তি শর্মা রান-এ-বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে তিনিই জ্বলে ওঠেন, নেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়।

দীপ্তির শেষ উইকেটটি ছিল নাদিন ডি ক্লার্কের, যার পরেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। ভারতের প্রতিটি উইকেটেই মাঠজুড়ে গর্জে ওঠে ৪৫ হাজার দর্শক।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ড ১০১ রান করলেও তার বিদায়ের পরই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ‘আমার দল নিয়ে আমি গর্বিত,’ ম্যাচশেষে বললেন উলভার্ড। ‘আমরা টুর্নামেন্টে দারুণ খেলেছি, কিন্তু আজ ভারত আমাদের ছাপিয়ে গেছে। এই অভিজ্ঞতা থেকে আমরা আরও শক্তিশালী হব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

আরও পড়ুন

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম