Logo
Logo
×

Advertisement

খেলা

ভয়াবহ আগুনে পুড়ল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

ভয়াবহ আগুনে পুড়ল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

ফ্রাঙ্কো আরমানি (বাঁ থেকে দ্বিতীয়)/ফাইল ছবি

Advertisement

আর্জেন্টিনার কার্লোস স্পেগাজ্জিনি শিল্প এলাকায় শুক্রবার রাতে বড় অগ্নিকাণ্ড ও ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। এই আগুনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিভার প্লেটের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অন্তত ২০ জন আহত হয়েছে।

আগুন লাগার সময় আরমানি ও তার পরিবার বাড়িতে ছিল না। তাই তারা কোনো শারীরিক ক্ষতির মুখে পড়েননি। টিওয়াইসি স্পোর্টস জানায়, তার বাড়ির ক্ষতি গুরুতর নয়। কিন্তু বাতাসে থাকা রাসায়নিকের ঝুঁকি এবং পুরো এলাকা বন্ধ থাকায় তারা বাড়িতে ফিরতে পারেননি। ফুটবলার ও তার পরিবার রাতে একটি হোটেলে থাকবেন।

কার্লোস স্পেগাজ্জিনি শিল্প এলাকায় আগুনের শিখা ২০ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায়। ক্লারিন জানায়, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এলাকাটি মূলত একটি কৃষি রাসায়নিকের গুদাম বলে ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টা ধরে দমকল, প্রাদেশিক পুলিশ ও জরুরি বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনায় আহতদের এজেইজা ইন্টারজোনাল হাসপাতাল ও ক্যানিংয়ের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। মন্টে গ্রান্ডে গ্রুপের পরিচালক কার্লোস সান্তোরো টিএন-কে বলেন, ‘আমরা কোড রেড অবস্থায় আছি। আহতদের মধ্যে অনেকে বাড়িতে আঘাত পেয়েছেন। কারও অবস্থা জীবন সংকটাপন্ন নয়।’

প্রথম বড় বিস্ফোরণ ঘটে রাত ৯টার দিকে। বিস্ফোরণের ধাক্কায় চার কিলোমিটার এলাকার বাড়িঘরের জানালা ভেঙে যায়। দাউ দাউ আগুনে সম্পত্তির বড় অংশ পুড়ে যায় এবং ঘন বিষাক্ত ধোঁয়া আকাশে উঠে। সামাজিক মাধ্যমে ভয়াবহ দৃশ্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

এজেইজার মেয়র গাস্তন গ্রানাদোস বলেন, ‘শিল্প এলাকায় খুব বড় বিস্ফোরণ হয়েছে। দমকল ঢোকার চেষ্টা করছে, কিন্তু অনেক বিস্ফোরণের কারণে তারা যেতে পারছে না। আগুন অনেক শিল্প প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে এবং আমরা এখনো এটিকে নিয়ন্ত্রণে আনতে পারিনি।’

সূত্র– টিওয়াইসি স্পোর্টস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

আরও পড়ুন

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম