Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতকে কী করে হারাতে হবে, ভালোভাবেই জানা আছে শমিতের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

ভারতকে কী করে হারাতে হবে, ভালোভাবেই জানা আছে শমিতের

শমিত সোম/বাফুফে

Advertisement

বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘ দিন ধরে জয় পাচ্ছে না। সেই জুন উইন্ডোতে ভুটানের বিপক্ষে জয়টাই একমাত্র জয় হয়ে আছে এই বছর। তবে এবার ভারতকে হারিয়েই সেই অপেক্ষার শেষ হবে বলে বিশ্বাস করছেন মিডফিল্ডার শমিত সোম। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।

ক্যাভালরি এফসির খেলোয়াড় শমিত এ বছর ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষিক্ত হন। এরপর তিনি চার ম্যাচ খেলেছেন লাল-সবুজ জার্সিতে। কিন্তু এখনো জয়ের স্বাদ পাননি। চার ম্যাচে দুই ড্র ও দুই হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ জয় ছিল ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।

শমিতের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল সিঙ্গাপুরের কাছে ২–১ ব্যবধানে হার দিয়ে। এরপর গত অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে শেষ দিকে সমতা আনেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে হারের তেঁতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গত বৃহস্পতিবার আবার নেপালের বিপক্ষে ইনজুরি সময়ে গোল হজম করে ড্র করে বাংলাদেশ।

এবার তিনি বিশ্বাস করছেন, ভারতের বিপক্ষে ম্যাচেই আসতে পারে প্রতীক্ষিত জয়। শমিত বলেন, ‘আলাদা করে প্রেরণা বানানোর দরকার নেই। সবাই জানে ভারত ম্যাচ মানে কী। আমি যখন প্রথম দিন এসেছি বাংলাদেশ দলে, তখনই কেউ বলেছিল ভারত ম্যাচের জন্য প্রস্তুত থাকতে। তখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ছিল। তাই এই ম্যাচ আমাদের মাথায় অনেক দিন ধরেই আছে। আমরা উদ্বুদ্ধ। আমরা এই ম্যাচ জিততে চাই, আর আমরা জিতবও।’

ভারতের বিপক্ষে কীভাবে সুযোগ সৃষ্টি করা যায়, তাও ব্যাখ্যা করেন তিনি। ‘ভারত ভালো দল, কিন্তু তাদের ফাঁকও আছে’ — বলেন শমিত। ‘তাদের মিডফিল্ড লাইন আর রক্ষণভাগের মধ্যে জায়গা আছে। নেপাল যেভাবে রক্ষণ করেছে, ভারত সে মান ধরে রাখতে পারবে বলে মনে হয় না। আমরা এখন যেভাবে পাস খেলছি, আমরা হাফ-স্পেস খুঁজে পাচ্ছি। এভাবেই ম্যাচে প্রভাব ফেলতে পারব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

সাফ চ্যাম্পিয়নশিপ এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

সাফ আয়োজনের আড়ালে কত টাকার খেলা?

সাফ আয়োজনের আড়ালে কত টাকার খেলা?

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

সাফের ২৩ বছরের অপেক্ষা

সাফের ২৩ বছরের অপেক্ষা

আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

আরও পড়ুন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম