Logo
Logo
×

Advertisement

খেলা

আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

Advertisement

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আটটা থেকেই অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি। জনপ্রিয় টিকিট বিপণন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর ওয়েবসাইট থেকে দর্শকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন। 

তবে এর আগে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় কিছু ভোগান্তি হওয়ায়, এবার টিকিফাই কতটা নির্বিঘ্নে টিকিট দিতে পারে তা নিয়ে ভক্তদের মাঝে কিছুটা উদ্বেগ রয়েছে। 

আগামী ০৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জমজমাট এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়ালেও দারুণ ব্যাপার হলো, মাত্র একটি টিকিট দিয়েই দর্শকেরা একই দিনে দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন।

যেভাবে মিলবে টিকিট:

টিকিট কিনতে চাইলে প্রথমে টিকিফাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজে যেতে হবে। এরপর নিজের পছন্দের ম্যাচের দিন এবং গ্যালারির ক্যাটাগরি সিলেক্ট করে অনলাইনেই প্রক্রিয়া শেষ করা যাবে। 

টিকিটের সঙ্গে থাকা কিউআর (QR) কোড নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। এই কোড কোনোভাবেই অন্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না, কারণ একই কিউআর কোড ব্যবহার করে যিনি সবার আগে স্টেডিয়ামে প্রবেশ করবেন, শুধু তাকেই এন্ট্রি দেওয়া হবে। 

টিকিটের দাম:

দর্শক ও গ্যালারির সুবিধার্থে টিকিটের দাম পাঁচটি ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে:

সাধারণ গ্যালারি: ১ হাজার টাকা 

ক্লাব হাউস: ৪ হাজার টাকা 

ভিআইপি গ্যালারি: ৭ হাজার টাকা 

রেড বক্স: ৮ হাজার টাকা 

করপোরেট বক্স: ১০ হাজার টাকা

যদিও সাধারণ দর্শকদের কথা চিন্তা করলে সর্বনিম্ন ১ হাজার টাকার টিকিট অনেকের কাছেই একটু বেশি মনে হতে পারে, সঙ্গে যাতায়াত খরচ তো আছেই। 

টিকিটের এই মূল্য প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, একটি টিকিটেই পুরো দিনের দুটি ম্যাচ দেখার সুযোগ থাকছে। সেই হিসাব করলে প্রতিটি ম্যাচের জন্য খরচ পড়ছে গড়ে মাত্র ৫০০ টাকা। এ ছাড়া গ্রুপ পর্বের টিকিটের দাম নির্ধারিত হলেও সেমিফাইনালের টিকিটের মূল্য এখনো চূড়ান্ত করা হয়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

৭ ম্যাচে ৯ গোল করে বাংলাদেশের সাফ দলে, কে এই মাহি খান?

৭ ম্যাচে ৯ গোল করে বাংলাদেশের সাফ দলে, কে এই মাহি খান?

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

সুখবর পেলেন ঋতুপর্ণারা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

আরও পড়ুন

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার

প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম