Logo
Logo
×

Advertisement

খেলা

‘পাকিস্তানের মেরুদণ্ড বাবর আজম’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম

‘পাকিস্তানের মেরুদণ্ড বাবর আজম’

বাবর আজম/ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলেছেন, বাবর আজম দলের ‘মেরুদণ্ড’। রোববার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় নিশ্চিত করার পর তিনি এই মন্তব্য করেন।

শাহীন জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে মূল ভূমিকা ছিল দলের সমন্বয়। তিনি বলেন, ‘বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় পাকিস্তান দলের মেরুদণ্ড। আমরা বাবর আজমের সেঞ্চুরির জন্য কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম। বাবর ফিরে এসে নিজের মূল্য প্রমাণ করেছে।’ তিনি মোহাম্মদ রিজওয়ানকেও প্রশংসা করে বলেন, ‘সে সিনিয়র হিসেবে খুব ভালো খেলেছে।’

ওয়াসিম জুনিয়র চোটের কারণে বিশ্রামে ছিলেন। তবে ফেরার পর তার পারফরম্যান্সকেও অধিনায়ক চমৎকার বলে উল্লেখ করেন। শাহীন বলেন, ‘দলের সব বোলারই ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে। ট্রাই সিরিজে তারা প্রস্তুত থাকবে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করবে।’

অন্যদিকে, শ্রীলঙ্কার ব্যাটিং কোচ জুলিয়ান উড পাকিস্তানের ক্রিকেটের মানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমাদের দল কিছুটা উন্নতি করেছে। কিন্তু হারের কারণে অবশ্যই হতাশ। বিশ্বকাপের প্রস্তুতি চলছে। এই হতাশায় ডুবে থাকলে চলবে না।’

উড আরও বলেন, ‘রাওয়ালপিন্ডিতে খেলার অভিজ্ঞতা ভালো ছিল এবং পাকিস্তানি দর্শকদের সমর্থনও প্রশংসনীয়।’ তিনি বলেন, ‘শেষ ওয়ানডেতে শুরুতে দ্রুত উইকেট হারানোই তাদের ম্যাচ হারার মূল কারণ।’ আসন্ন টি–টোয়েন্টি ট্রাই সিরিজের প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন ফরম্যাটে নতুন পরিকল্পনা প্রয়োজন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

আরও পড়ুন

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম