Logo
Logo
×

Advertisement

খেলা

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু পাকিস্তানের

Advertisement

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করল স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল।

মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। ১২০ বলে ১৪৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

পঞ্চম উইকেটে উসমান খানের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ফখর জামান। তিনি দলীয় ১১৫ রানে আউট হওয়ার আগে ৩২ বলে দুই চার আর দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে ফেরেন। 

এরপর মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে ২১ বলে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উসমান খান। তিনি ২৮ বলে তিন বাউন্ডারিতে ৩৭ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১২ বলে দুই চার আর ১ ছক্কায় ২১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ৪ বল আগেই দলের জয় নিশ্চিত করেন নওয়াজ। 

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। ৮ ওভারে ৯ গড়ে ৭২ রান করে ভালো পজিশনেই ছিল জিম্বাবুয়ে। তখন মনে হয়েছিল স্কোর দুইশো ছাড়িয়ে যেতে পারে।

কিন্তু এরপর মাত্র ৭৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৭ রানে ইনিংস গুটায় জিম্বাবুয়ে। দলের হয়ে ৩৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৯ রান করেন রায়ান বেনেট।

২৪ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক সিকান্দার রাজা। ২২ বলে ৩০ রান করেন আরেক ওপেনার মারুমি।

পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। এছাড়া একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, সালমান মিরাজ, সায়েম আইয়ুব ও আবরার আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

আরও পড়ুন

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম