Logo
Logo
×

Advertisement

খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ-ভারত একই গ্রুপে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ-ভারত একই গ্রুপে

Advertisement

আগামী বছর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসরের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সি (আইসিসি)। আসরে একই গ্রুপে রাখা হয়নি প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানকে।

আগামী বছরের ১৫ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি। তারপর শুরু বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। নামিবিয়া ও জিম্বাবুয়ে হবে সব খেলা। জিম্বাবুয়ের হারারের দুটি মাঠ ও বুলাওয়ের মাঠে খেলা হবে। নামিবিয়ারও দুটি মাঠে হবে খেলা। এবারই প্রথম বিশ্বকাপে খেলবে তানজানিয়া। 

১৫ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ আমেরিকা। ১৭ জানুয়ারি ভারত-বাংলাদেশ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচও ভারতের। ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা।

চারটি গ্রুপের সেরা তিনটি দল যাবে দুটি সুপার সিক্স গ্রুপে। অর্থাৎ দুটি গ্রুপে ছটি করে দল থাকবে। তাদের মধ্যে খেলা হবে। তারপর সেখান থেকে দুটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। তারপর হবে সেমিফাইনাল ও ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভে ডে  রাখা হয়েছে।

বিশ্বকাপের সূচি

গ্রুপ এ— ভারত, বাংলাদেশ, আমেরিকা ও নিউজিল্যান্ড।

গ্রুপ বি— জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

গ্রুপ সি— অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলংকা।

গ্রুপ ডি— ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

২০২৭ বিশ্বকাপ খেলতে রোহিতের সামনে যে কঠিন পরীক্ষা

২০২৭ বিশ্বকাপ খেলতে রোহিতের সামনে যে কঠিন পরীক্ষা

ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে ক্ষুব্ধ সাবেক অজি অধিনায়ক

ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে ক্ষুব্ধ সাবেক অজি অধিনায়ক

ফ্যাসিবাদের ছায়ায় যেভাবে বিশ্বজয় করে ইতালি

মুসোলিনির দম্ভ, পোজোর শৃঙ্খলা আর ফুটবলের উত্তাল রাজনীতি ফ্যাসিবাদের ছায়ায় যেভাবে বিশ্বজয় করে ইতালি

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

আরও পড়ুন

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম