Logo
Logo
×

Advertisement

খেলা

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

নাহিদ রানা। সংগৃহীত ছবি

Advertisement

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০ -এর মিনি-নিলামে দল পায়নি নাহিদ রানা। বুধবার (৮ অক্টোবর) হওয়া নিলামে নাম উঠেছিল ১৫৬ জন ক্রিকেটারের। সেখানে ছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

তবে এ বছরের শুরুতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু ঠিকঠাক থাকলে রিশাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তবে নাহিদ এবারও খেলতে পারবেন না টুর্নামেন্ট।

নিলামে নাহিদের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। যা বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার বেশি। ১৫৬ জনের তালিকায় ৯৫ জন দক্ষিণ আফ্রিকান এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। তারকা ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিস দল পেয়েছেন। আছেন ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, টেম্বা বাভুমা। 

ছয় দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি জায়গা খালি ছিল। এসব জায়গা পূরণ করতে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড খরচ করা যেত। এর মধ্যে সুপার কিংসের জন্য একটি ওয়াইল্ড কার্ডও রয়েছে, যা দলের নির্ধারিত স্যালারি ক্যাপের অংশ নয়। তবে ডারবানের সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস এবারের নিলামে অংশ নেয়নি। আগে থেকেই তাদের ১৯ জনের স্কোয়াড পূর্ণ ছিল। 

এসএ২০ -এর মৌসুম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। আগের মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ২১ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ব্রিটজের সেঞ্চুরি ও মহারাজের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া

ব্রিটজের সেঞ্চুরি ও মহারাজের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার

অস্ট্রেলিয়া সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার

নির্বাচকদের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ

নির্বাচকদের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ

আরও পড়ুন

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম