Logo
Logo
×

Advertisement

খেলা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

Advertisement

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জোরালো প্রচারণাকে খুব একটা ‘কার্যকর’ মনে করছেন না ফ্রান্স ফুটবলের সাবেক সম্পাদক পাসকাল ফেরে। এমনকি সুযোগ থাকলে তিনি নিজেও এবার এমবাপ্পেকে ভোট দিতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

আসন্ন ২৬ অক্টোবর লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর। বিশ্বজুড়ে প্রখ্যাত ১০০ জন সাংবাদিকের ভোটে নির্ধারিত হয় ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার।

এবারের আসরে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২৬ বিশ্বকাপ—সবকটি বড় আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। এই পারফরম্যান্সের ওপর ভর করে গণমাধ্যমে নিজের পক্ষে বেশ সরব প্রচারণাও চালিয়েছেন তিনি। 

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, ‘বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং সব মূল প্রতিযোগিতায় শীর্ষ গোলদাতা হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাসকে মূল্য দেওয়া উচিত।’ 

তবে ১৯৯৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যালন ডি’অর তদারকির দায়িত্বে থাকা পাসকাল ফেরে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের এই কৌশল নিয়ে দ্বিমত পোষণ করেন। 

তিনি বলেন, ‘আমার মতে ব্যালন ডিঅর এমন কিছু নয় যা চেয়ে পাওয়া যায়, এটা অর্জন করে নিতে হয়। বিচারকরা অত্যন্ত অভিজ্ঞ ও স্বাধীনচেতা, গণমাধ্যমের এসব প্রচারণা তাদের বিচলিত করে না। তাই কিলিয়ানের এই ক্যাম্পেইন খুব একটা কার্যকর হয়েছে বলে মনে হয় না।’ 

শুধু তা-ই নয়, এবার ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি নিজেও এমবাপ্পেকে বেছে নিতেন না বলে জানান ফেরে। দলগত কোনো ট্রফি না থাকাই এর মূল কারণ। 

তিনি যোগ করেন, ‘ক্লাব ফুটবলে বা বিশ্বকাপে কোনো শিরোপা জয় ছাড়া বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটা আমার কাছে অদ্ভুত লাগে। ফুটবল মূলত একটি দলীয় খেলা। কোনো ট্রফি না জেতার অর্থ হচ্ছে আপনি দলগতভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন না।’ 

যদি শেষ পর্যন্ত এমবাপ্পে ট্রফিটি জিতেই যান, তবে ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ক্লাব ফুটবলে কোনো শিরোপা না জিতে ব্যালন ডিঅর পাওয়া প্রথম খেলোয়াড় হবেন তিনি। 

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছিলেন এমবাপ্পে। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত হলেও দলীয় সাফল্য ছিল না। রিয়াল কোনো শিরোপা জিততে পারেনি।

এরপর বিশ্বকাপেও অবশ্য এমবাপ্পে নিজের নামকে আরও উজ্জ্বল করেছেন। ১০ গোল করে জিতেছেন টুর্নামেন্টের গোল্ডেন বুট। তিন বিশ্বকাপ মিলিয়ে তার গোল এখন ২২টি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তবে টুর্নামেন্টে ফ্রান্সের শেষটা হয়েছে চতুর্থ হয়ে। 

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর ব্যালন ডিঅর-এর সম্ভাব্য বিজয়ীদের তালিকায় সবচেয়ে আলোচিত তিন নাম হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

যেভাবে ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয়

যেভাবে ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয়

আরও পড়ুন

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম