Logo
Logo
×

Advertisement

খেলা

এমবাপ্পের ৪ গোলে ২৫ দিন পর জয়ের মুখ দেখল রিয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম

এমবাপ্পের ৪ গোলে ২৫ দিন পর জয়ের মুখ দেখল রিয়াল

সংগৃহীত

Advertisement

মাসটা মোটে এক জয় নিয়ে শেষ করার শঙ্কা জেগেছিল রিয়াল মাদ্রিদ শিবিরে। সেই ২ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর যে আর জয়ের মুখ দেখেনি দলটা। তবে ৪ গোল করে তাদের ত্রাতা হয়ে এলেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে জেতালেন অলিম্পিয়াকোসের মাঠে। বুধবার চ্যাম্পিয়নস লিগে এই জয়ে রিয়াল তাদের সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচের জয়হীন ধারা ভাঙল।

ম্যাচের শুরুতেই গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস গোল করে এগিয়ে যায়। চিকিনিয়ো ২০ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করেন। তবে এখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন এমবাপ্পে।

২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পাস ধরে এমবাপ্পে দৌড়ে গিয়ে গোলরক্ষক কোস্তাস জোলাকিসের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। দুই মিনিট পর আরদা গুলেরের ক্রস থেকে নিচু হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

মাত্র ছয় মিনিট ৪২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। ডিফেন্স ভেঙে এগিয়ে গিয়ে ঠান্ডা মাথায় বল পাঠান জালে। চ্যাম্পিয়নস লিগে এটি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। লিভারপুলের মোহামেদ সালাহ ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে আরও দ্রুত হ্যাটট্রিক করেছিলেন।

প্রথমার্ধে চোট পাওয়া চিকিনিয়োর বদলি হিসেবে নামা মেহদি তারেমি ৫২ মিনিটে দারুণ হেডে গোল করে অলিম্পিয়াকোসকে ম্যাচে ফেরান। থিবো কোর্তোয়া অসুস্থ থাকায় আন্দ্রি লুনিন রিয়ালের গোলপোস্ট সামলাচ্ছিলেন।

গ্রিসে এর আগে সাতবার গিয়ে রিয়াল মাদ্রিদ কখনো জিততে পারেনি। কিন্তু এমবাপ্পে সেই ইতিহাসও বদলে দিলেন। ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

এই গোলের পর চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের মোট গোল দাঁড়াল পাঁচ ম্যাচে নয়টিতে। দ্বিতীয় স্থানে থাকা ভিক্টর ওসিমহেনের চেয়ে তিনি তিন গোল এগিয়ে।

শেষ দিকে আয়ুব এল কাবি গোল করে ব্যবধান কমালেও রিয়াল নিজেদের লিড ধরে রেখে ম্যাচ জিতে নেয়। পাঁচ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ জয়। লিভারপুলের কাছে শেষ ম্যাচে হারের পর তারা এই বড় জয় দিয়ে আবার ঘুরে দাঁড়ালো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড

মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড

আরও পড়ুন

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

উল্লাস স্পোর্টসফেস্টে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

উল্লাস স্পোর্টসফেস্টে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম