Logo
Logo
×

Advertisement

খেলা

আপনারা অনেকে ভাবেন, আমি দলে থাকার যোগ্যও নই: তাওহিদ হৃদয়

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম

আপনারা অনেকে ভাবেন, আমি দলে থাকার যোগ্যও নই: তাওহিদ হৃদয়

Advertisement

ক্যারিয়ারসেরা ৮৩ রানের ইনিংস খেললেন তাওহিদ হৃদয়। তবে সেটা দলের হারের ব্যবধানই কমিয়েছে, দলকে জেতাতে পারেনি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৩৯ রানের বিশাল ব্যবধানে। 

আইরিশদের বিপক্ষে ১৮৩ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৫ রান তুলতেই হারায় ৩ উইকেট। চতুর্থ ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসতে হয় হৃদয়কে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপেও পড়তে হয়েছে তাকে। পাকিস্তান ম্যাচে তিন নম্বরে নেমে তিনি আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। তবে এবার ইনিংস গড়ার বিস্তর সময় পেয়ে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসটা।

বিপিএলেও তিনি ওপরের দিকেই ব্যাট করেন। জাতীয় দলেও এই সুযোগটা চান কি না, সে প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘আমার কাছে তো এরকম মনে হয়নি (ওপরের দিকে ব্যাট করতে হবে)। কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা নয়। যেহেতু এটা দলীয় খেলা, এই মুহূর্তে ওপরের দিকে খেলার মতো আসলে কোনো জায়গা আমার নেই। আপনারা অনেকে হয়তো ভাবেন, আমি দলে থাকার মতোও নই। তো ভাই, আমি যেখানে আছি, ভালো আছি।’

ওপরের দিকে যারা ব্যাট করেন, তারাও বেশ ভালোই করছেন, অভিমত হৃদয়ের। তিনি বলেন, ‘(ওপরে) যারা আছে, ওরা অনেক ভালো টাচে আছে। সবাই খুব ভালো শেইপে আছে। পারফর্মও করছে, যদি আপনারা ভালোভাবে দেখেন। দিনশেষে, এত আফসোসের কিছু নাই। এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই, যতটুকু অবদান রাখতে পারি দলের জন্য।’

এশিয়া কাপে দলের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়েছে প্রায় প্রতি ম্যাচেই। এরপরও দৃশ্যটা বদলায়নি। তবে দলের উন্নতির জন্য শুধু মিডল অর্ডার নয়, সব জায়গায় উন্নতি প্রয়োজন, জানালেন হৃদয়। তিনি বলেন, ‘শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে আমাদের। যখন উন্নতিটা হবে, তখন আমরা আশা করি ভালো কিছু করব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

আরও পড়ুন

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম