Logo
Logo
×
   

Advertisement

খেলা

নতুন এক লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন জো রুট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

নতুন এক লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন জো রুট

সংগৃহীত

Advertisement

এবারের অস্ট্রেলিয়া সফর জো রুটের অপেক্ষা ঘুচিয়ে দিয়েছে। ডাউন আন্ডারে তার কোনো সেঞ্চুরি ছিল না। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১৩৮ রানের দারুণ ইনিংস খেলে সেই আক্ষেপ দূর করেন তিনি। তবে সেই টেস্টেই এক লজ্জার বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন।

পার্থের পর ব্রিসবেনেও হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে এবারও টেস্ট জয়ের স্বাদ পাননি রুট। অস্ট্রেলিয়ায় ১৬টি টেস্ট খেলেও একবারও জিততে পারেননি তিনি। 

গতকাল ১৬তম হারের পর রুটের নামের পাশে যোগ হলো এক লজ্জার বিশ্বরেকর্ড। প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলে জয়হীন থাকার রেকর্ড এখন রুটের। ভারতের কিংবদন্তি কপিল দেবকে পেছনে ফেললেন ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক।

কপিল পাকিস্তানে ১৫টি টেস্ট খেলেও কখনো জিততে পারেননি। তবে কপিলের রেকর্ডের অবস্থান ছিল অনেক ভালো। পাকিস্তানে তিনি হারেন মাত্র ৫ ম্যাচে, বাকি ১০ ম্যাচ হয় ড্র। সে তুলনায় রুটের পরিসংখ্যান বেশ বিবর্ণ। অস্ট্রেলিয়ায় তার খেলা ১৬ টেস্টে ইংল্যান্ড ড্র করেছে মাত্র ২ ম্যাচ, হেরেছে ১৪টিতে।

নির্দিষ্ট প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারার বিশ্বরেকর্ডও এখন রুটকে ডাকছে। এই রেকর্ডে যৌথভাবে এগিয়ে আছেন জেমস অ্যান্ডারসন ও অ্যালিস্টার কুক। দুজনই অস্ট্রেলিয়ায় হেরেছেন ১৫টি টেস্টে। আর একটা টেস্টে হারলেই তাদের সেই বিশ্বরেকর্ডে ভাগ বসাবেন রুট।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম