Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিয়ে করবেন বলে আইপিএলে খেলতে চান না ইংলিস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

বিয়ে করবেন বলে আইপিএলে খেলতে চান না ইংলিস

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে বড় অঙ্কে অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকে দলে নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে টুর্নামেন্ট শুরুর আগেই স্পষ্ট হয়ে গেছে, পুরো মৌসুমে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি। ব্যক্তিগত কারণে, বিশেষ করে বিয়ের জন্য, এবারের আইপিএলের বেশির ভাগ ম্যাচে অংশ নিতে পারবেন না ইংলিস।

আগামী এপ্রিলের শুরুতে বিয়ের অনুষ্ঠান থাকায় পুরো আসরে তার খেলা সম্ভব হচ্ছে না। জানা গেছে, পুরো মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মাত্র তিনটি ম্যাচে এই অজি ক্রিকেটারের সেবা পাবে। গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ, যেখানে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

নিলামের সময় ইংলিস জানিয়েছিলেন যে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন। তবে শেষ মুহূর্তে বিয়ের বিষয়টি জানানোয় তৈরি হয়েছে নতুন জটিলতা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিস বলেন, এবারের আইপিএলে তিনি পুরো সময় দিতে পারবেন না এবং বিয়ের সময় তিনি আইপিএলে যেতে আগ্রহী নন। তিনি আরও জানান, প্রথমবার নিলামে অবিক্রিত থাকায় তিনি ধরে নিয়েছিলেন আর সুযোগ আসবে না, কিন্তু ঘুম থেকে উঠে জানতে পারেন তিনি দল পেয়েছেন।

এই হঠাৎ পরিকল্পনা পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া। তার মতে, ইংলিসের আচরণ পেশাদারসুলভ ছিল না। ভাদিয়া বলেন, বিষয়টি আগেই জানানো উচিত ছিল এবং শেষ মুহূর্তে এসে এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

তবে সমালোচনার পাশাপাশি ইংলিসের জন্য শুভকামনাও জানিয়েছেন ভাদিয়া। তিনি বলেন, ইংলিস একজন ভালো ক্রিকেটার ও মানুষ, অস্ট্রেলিয়ার হয়ে ভালো করবেন বলেই তিনি বিশ্বাস করেন। আইপিএলে তার খেলা হবে কি না, সেটিই এখন দেখার বিষয়—তবে পুরো পরিস্থিতিতে পেশাদারিত্বের ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম