Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তানের চিঠির পর বৈঠকে বসছে আইসিসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

পাকিস্তানের চিঠির পর বৈঠকে বসছে আইসিসি

Advertisement

২০২৬ বিশ্বকাপের আর বাকি ১৭ দিন। ঠিক এই সময়ে এসেও বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত নয়। কারণ নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে চাইছে না বাংলাদেশ। 

এরপর থেকেই দেনদরবার চলছে, আইসিসি আর বাংলাদেশ দুই পক্ষই তাদের যুক্তিতে অনড়। যার ফলে এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশ আদৌ বিশ্বকাপে খেলতে পারবে কিনা। 

এদিকে বাংলাদেশের দাবিকে ন্যায্য বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মর্মে আইসিসিকে আজ একটি চিঠিও দিয়েছে পিসিবি। যার ফলে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবিটা আরও একটু জোর পেল।

ক্রিকইনফো জানাচ্ছে, পাকিস্তানের এই চিঠি পাওয়ার পর আজ বুধবার আইসিসি বোর্ডের একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ নিয়ে আলোচনা হবে। বিসিবি চেয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তাদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়া হোক। তবে এই বৈঠক পিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। আইসিসিকে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। এরপর আইসিসির প্রতিনিধি এসে ঢাকায় বোর্ডের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। তবে কোনো কিছুতেই কোনো ফল আসেনি। 

বাংলাদেশ একপর্যায়ে প্রস্তাব দেয় গ্রুপ বদলের। যে দাবি মেনে নেওয়া হলে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলংকাতেই খেলা সম্ভব হবে দলটির। তবে আইসিসি এ প্রস্তাবেও রাজি নয়। এরপর ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা বিসিবিকে একটি সময় বেঁধে দেয়। ২১ জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা, জানায় ক্রিকইনফো। যদিও বিসিবি বিষয়টি অস্বীকার করেছে।

এরপর এবার পাকিস্তান বাংলাদেশের সমর্থন জানাল। সেই চিঠি পাওয়ার পরই আইসিসি বসছে বৈঠকে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

আরও পড়ুন

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম