Logo
Logo
×

Advertisement

খেলা

আইসিসিকে আরেকটি ইমেইল পাঠাতে যাচ্ছে বিসিবি

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

আইসিসিকে আরেকটি ইমেইল পাঠাতে যাচ্ছে বিসিবি

ফাইল ছবি

Advertisement

দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা শেষ হচ্ছে না। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দেওয়ার পর অনেক আলোচনা হয়েছে।

বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, এরপর ভিডিও মিটিং, সবশেষ শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে সভা হয়েছে। তবু বাস্তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা সেই আগের জায়গাতেই। বলা যায়, শূন্যের কোঠায়।

বিসিবি এখনো আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে। বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে সহআয়োজক শ্রীলংকায় খেলার জন্য অনেক ধরনের প্রস্তাবই দিয়েছে বিসিবি। কিন্তু সেগুলো খুব বেশি গুরুত্ব পাচ্ছে না আইসিসির কাছে।

তবে একটি সূত্র জানিয়েছে, আরও একবার মেইল দিয়ে বিসিবিকে নিজেদের অবস্থান জানাতে পারে আইসিসি। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না বলে অনড় অবস্থানে আছে।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে আয়ারল্যান্ড কলম্বোতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে খেলবে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। গ্রুপ বি-তে থাকা বাংলাদেশ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে, এরপর মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

শুধু বাংলাদেশকে সি-গ্রুপে নিয়ে গেলে এবং আয়ারল্যান্ডকে বি-গ্রুপে পাঠালেই সমস্যার সমাধান হবে। তবে আয়ারল্যান্ড গ্রুপ অদলবদলে রাজি নয়। আইরিশদের সমর্থকরা টিকিট কেটে ফেলেছেন। তাই শেষ মুহূর্তে তারা রাজি হচ্ছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল

মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল

আরও পড়ুন

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম