Logo
Logo
×

Advertisement

খেলা

বিগ ব্যাশে বাঁচা-মরার লড়াই রেখে পাকিস্তানে ফিরলেন বাবর আজম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

বিগ ব্যাশে বাঁচা-মরার লড়াই রেখে পাকিস্তানে ফিরলেন বাবর আজম

ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের বিগ ব্যাশ লিগ অধ্যায় শেষ হয়ে গেছে। জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে তিনি সিডনি সিক্সার্স ছেড়ে যাচ্ছেন। ফলে একটি ম্যাচ তো বটেই, সম্ভাব্য ফাইনালেও তাকে পাবে না সিক্সার্স।

সিডনি সিক্সার্স শুক্রবার রাতে হোবার্ট হারিকেনসের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে তারা পার্থ স্কর্চার্সের বিপক্ষে আরেকটি সুযোগ পাবে। পার্থ ইতোমধ্যে রোববারের ফাইনাল নিশ্চিত করেছে।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাবরকে দ্রুত জাতীয় দলে যোগ দিতে বলা হয়েছে। এ কারণেই তিনি আর বিগ ব্যাশে খেলছেন না।

এই মৌসুমে বাবরের স্ট্রাইক রেট নিয়ে বেশ আলোচনা ছিল। অনেকের অভিযোগ ছিল, তিনি উইকেট বাঁচাতে গিয়ে দলের ক্ষতি করেছেন।

স্টিভ স্মিথ একবার তাকে সিঙ্গেল নিতে না দিলে বিতর্ক আরও বাড়ে। তখন বাবর বাউন্ডারি দড়িতে ছুঁয়ে ফেলেন, পরে হাতও মেলাননি বলে অভিযোগ ওঠে। এরপর অবশ্য দুজনের মধ্যে সব ঠিক হয়ে যায়। তারা পরের দুই ম্যাচে একসঙ্গে ব্যাট করেন। কিন্তু ওই দুই ইনিংসে বাবর করেন মাত্র এক রান।

দল ছাড়ার সময় সিডনি সিক্সার্সের সমর্থকদের ধন্যবাদ জানান বাবর আজম। তিনি বলেন, ‘সবার আগে সিডনি সিক্সার্সকে অনেক ধন্যবাদ। দলের সবাইকে, খেলোয়াড়দের, কোচদের ধন্যবাদ। আমি এখানে সময়টা খুব উপভোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে এখন আমাকে জাতীয় দলের দায়িত্বে যেতে হচ্ছে। তাই দল ছাড়তে হচ্ছে। এখান থেকে আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি। অনেক আনন্দ। অনেক ইতিবাচক বিষয়। সময়টা আমার জন্য দারুণ ছিল।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

ফর্মে ফিরতে ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে নামছেন বাবর আজম

ফর্মে ফিরতে ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে নামছেন বাবর আজম

বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা

বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম