Logo
Logo
×

Advertisement

খেলা

‘আইসিসি ও ভারত কনভিন্স করার চেষ্টাই করেনি’

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

‘আইসিসি ও ভারত কনভিন্স করার চেষ্টাই করেনি’

আইসিসি শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ খেলতে দেবে, সেই আশায় বিসিবি। সংগৃহীত ছবি

Advertisement

ভারতীয় উগ্রবাদীদের তোপের মুখে আইপিএল খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। ওই ঘটনার প্রেক্ষিতে দেশটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া সমীচিন মনে করেনি বিসিবি। তাই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তা মানেনি।

বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ বিষয়ে বাংলাদেশকে মানাতে নূন্যতম চেষ্টাও করেনি আইসিসি। বিসিসিআইও ছিল নির্ভাবনাহীন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি আসল ইস্যু বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিউর নিয়ে আলোচনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) আইসিসি ভোটাভুটির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানায়, খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে। নয়তো ২৪ ঘণ্টার মাঝে না খেলার বিষয়টি জানাতে হবে।

সেই ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে আজ বৈঠক করে বিসিবি ও ক্রীড়া উপদেষ্টা। সেই সভা থেকে বেরিয়ে বিশ্বকাপ ভারতে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেয় বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ভারতে গিয়ে খেলার ব্যাপারে আইসিসি কিংবা বিসিবিআই বাংলাদেশকে রাজি করার কোনো প্রকার চেষ্টায় করেনি।

আসিফ নজরুল বলেন, ‘নিরাপত্তার ইস্যুতে আমাদের কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টাই করেনি। আইসিসি আসল ইস্যু বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিউর নিয়ে আলোচনা করেছে। যে সমস্যা নিয়ে এই আলোচনা, সেই বিষয়েই কোনো স্ট্যান্ড নেয়নি আইসিসি। এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও আমাদেরকে কনভিন্স করার কোনো চেষ্টা করেনি। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো সুযোগ নেই।’

আসিফ নজরুল আরও বলেন, ‘আইসিসি নামে তো কোনো দেশ নেই। তাদের আশ্বাসে আমরা কেন একটি দেশে খেলতে যাব। যেখানে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের দেশের একজন সেরা ক্রিকেটারকে ভারত থেকে বের করে দিতে বলেছে। সেখানে কী এমন পরিবর্তন হয়েছে যে, আমরা সেখানে খেলতে যাব। আমরা কিভাবে ভাববো যে, সেখানে উগ্রবাদীদের আস্ফালন ঘটবে না?

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি, আইসিসি থেকে কোনো সুবিচার পায়নি। আমরা এখনও আশা করছি, আইসিসি সুবিচার করবে। অন্য দেশে গিয়ে বিশ্বকাপে খেলার এমন অনেক নজির আছে। আমরা আশা করবো, আইসিসি আমাদেরকে শ্রীলঙ্কায় গিয়ে খেলার সুযোগ করে দেবে। সেই আশাবাদ নিয়ে এখনও অপেক্ষা করছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম