Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তামিমের কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তামিমের কারাদণ্ড

Advertisement

শ্রীলংকান প্রিমিয়ার লিগের দল (এলপিএল) ডাম্বুলা থান্ডারসের মালিককে আজ চার বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছে লংকান আদালত। পাশাপাশি ২ কোটি ৪০ লাখ শ্রীলংকানন রুপি জরিমানাও করা হয়েছে তাকে। 

আদালতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। দণ্ডিত ব্যক্তির নাম তামিম রহমান, তিনি বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। 

তামিম এক খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা এবং জুয়া আয়োজনের অভিযোগ স্বীকার করেছেন। আদালতের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, দোষ স্বীকার করার পর তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং চার বছরের দণ্ড দিয়ে পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

ডাম্বুলা থান্ডারসের মালিকের বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে শ্রীলংকার ২০১৯ সালের একটি আইনে, যা খেলাধুলায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছিল।

২০২৪ সালে তামিমকে কলম্বো বিমানবন্দরে দুবাইগামী বিমানে ওঠার আগে আটক করা হয়। কয়েক সপ্তাহ আটক থাকার পর তিনি জামিনে বের হন।

আদালত কর্মকর্তা জানিয়েছেন, এই মামলায় জড়িত ডাম্বুলার ম্যানেজার মুজিব উর রেহমান নামের একজন পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম