Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ এএম

বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা

নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ নারী ফুটবল দল এক অনন্য ইতিহাস গড়েছে। গত ২৫ জানুয়ারি থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ দল শক্তিশালী প্রতিপক্ষ মালদ্বীপকে ১৪-২ গোলে পরাজিত করে শিরোপা জয় করে। এই ঐতিহাসিক অর্জন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জাতির এই গৌরবময় সাফল্যকে সম্মান জানাতে ‘এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’ লিমিটেড আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে তাদের তেজগাঁও প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার, মানবসম্পদ বিভাগের পরিচালক, ম্যানুফ্যাকচারিং ইউনিটের পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা আজ প্রমাণ করেছে যে তারা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও গৌরব ছড়িয়ে দিতে সক্ষম। নারী ফুটবলারদের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস বরাবরের মতোই দেশের স্বাস্থ্যখাতের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অর্জনকে সম্মান জানাতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং সামাজিক ও ক্রীড়াজগতের উন্নয়নে গত ৮ বছর ধরে সক্রিয়ভাবে অবদান রাখছে।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই ঐতিহাসিক জয়কে দেশের ক্রীড়াক্ষেত্রের এক উজ্জ্বল মাইলফলক হিসেবে অভিহিত করেন সংশ্লিষ্টরা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

পুরুষের তুলনায় শরীরের ১১ স্থানে বেশি ব্যথায় ভোগেন নারীরা: গবেষণা

পুরুষের তুলনায় শরীরের ১১ স্থানে বেশি ব্যথায় ভোগেন নারীরা: গবেষণা

দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

সহিংসতা-যৌন নির্যাতন দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

আরও পড়ুন

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম