Logo
Logo
×

Advertisement

খেলা

কোপা দেল রে

কষ্টের জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

কষ্টের জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে লামিন ইয়ামালের দারুণ ভলিতে লিড নেয় বার্সা। ছবি: সংগৃহীত

Advertisement

সেল্টা ভিগো ও রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেওয়া আলবাসেতের স্বপ্ন যাত্রা থামাল বার্সেলোনা। অনেক সুযোগ নষ্ট হওয়ার ম্যাচে কোনোমতে জিতে কোপা দেল রের সেমিফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

এদিন, প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে লামিন ইয়ামালের দারুণ ভলিতে লিড নেয় বার্সা। এরপর দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে রাশফোর্ডের কর্ণারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। 

শেষ দিকে হাভিয়ের মোরেনো চমৎকার গোলে ম্যাচ জমিয়ে দিলেও, শেষরক্ষা করতে পারেনি আলবাসেতে। এরপর ম্যাচের ৯০তম মিনিটে আলবাসেতের জালে বল পাঠান ফেরান তরেস। তবে তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।  

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল আলবাসেতে। হোয়ান গার্সিয়া কোনোমতে গতি কমিয়ে দেওয়ার পর, গোললাইন থেকে ফ্রান গামেসের শট হেডে ফিরিয়ে দেন জেরার্ড মার্টিন।  

স্নায়ুচাপের কঠিন সময় কাটিয়ে শেষ চারে জায়গা করে নেয় বার্সেলোনা।

পুরো ম্যাচে ৭৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে মোট সাতটি শট ছিল লক্ষ্যে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

আরও পড়ুন

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম