Logo
Logo
×
   

Advertisement

খেলা

নকআউট পর্বে প্রতিপক্ষ ভারত হলে যা করবে পাকিস্তান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

নকআউট পর্বে প্রতিপক্ষ ভারত হলে যা করবে পাকিস্তান

Advertisement

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে খেলতে না যাওয়ার কারণে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। 

সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে নকআউট পর্বে প্রতিপক্ষ ভারত হল পাকিস্তান কী করবে?

এ বিষয়ে গতকাল বুধবার কথা বলেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা একটি প্রতিবেদনে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে পাকিস্তান।

কলম্বোতে সংবাদমাধ্যমকে সালমান আগা বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না। এটি ছিল সরকারের সিদ্ধান্ত। যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, আমরা আবার সরকারের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’

গ্রুপপর্বে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের কথা স্মরণ করে আগা বলেন, ‘গত বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার সেই হতাশা পেছনে ফেলে কিছু ভুল শুধরে নিতে চাই।’

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলায় পাকিস্তান হারাবে দুই পয়েন্ট এবং বড় ধাক্কা খাবে নেট রান রেটে। বৃষ্টির কারণে কোনো ম্যাচ ভেস্তে গেলে কোয়ালিফিকেশন আরও কঠিন হয়ে উঠতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘ভুলের সুযোগ খুব কম, সেটা আমরা জানি। কিন্তু আবহাওয়া আমাদের হাতে নেই। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম