Logo
Logo
×

Advertisement

খেলা

‘সব কৃতিত্ব বুমরাহর, এই পুরস্কার তার পাওয়া উচিত’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

‘সব কৃতিত্ব বুমরাহর, এই পুরস্কার তার পাওয়া উচিত’

Advertisement

টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন সাঞ্জু স্যামসন। তার ৪২ বলে ৮৯ রানের ঝলমলে ইনিসের সুবাদেই বড় সংগ্রহ পায় ভারত।

টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হওয়ার পরও নিজে কৃতিত্ব না নিয়ে বরং সতীর্থ বোলার জাসপ্রিত বুমরাহকেই বেশি প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় এই ওপেনার।

বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। বড় রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি চলে আসে ইংল্যান্ড। তবে ডেথ ওভারে বুমরাহর নিয়ন্ত্রিত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড থামে ২৪৬ রানে এবং ভারত ৭ রানের জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ম্যাচ শেষে স্যামসন বলেন, ম্যাচসেরার পুরস্কার আসলে বুমরাহরই প্রাপ্য। বুমরাহ বিশ্বমানের একজন বোলার এবং আজকের ম্যাচেও সেটিই প্রমাণ করেছেন। বুমরাহর বোলিং না থাকলে ভারতের পক্ষে ম্যাচ জেতা কঠিন হয়ে যেত।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে মাত্র ৭ রানে আউট করেন বুমরাহ। এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে, ১৬তম ও ১৮তম ওভারে বল করে মাত্র ১৪ রান খরচ করেন। ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটার জ্যাকব বেথেলকেও তিনি বেশ চাপে রাখেন।

স্যামসন আরও বলেন, ডেথ ওভারে বোলারদের দারুণ পারফরম্যান্সই ভারতের জয়ের মূল কারণ। কঠিন পরিস্থিতিতেও তারা যেভাবে বল করেছে, তারাই আসল কৃতিত্বের দাবিদার।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, নিজের দেশে বিশ্বকাপের ফাইনাল খেলা সত্যিই অসাধারণ অনুভূতি। তার মতে, এমন একটি দারুণ দলকে নেতৃত্ব দেওয়া এবং আহমেদাবাদে ফাইনাল খেলার সুযোগ পাওয়া সবার জন্যই এক বিশেষ মুহূর্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারত

৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারত

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

আরও পড়ুন

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

সুখবর পেলেন ঋতুপর্ণারা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম