Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকতউল্লা বুলু

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:১০ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকতউল্লা বুলু

ফাইল ছবি

Advertisement

বিএনপি সরকারদলীয় সংসদ-সদস্য বরকতউল্লা বুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৬ পরিচালকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। শুক্রবার অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মোহামেডানের নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনজন। তাদর মধ্যে দুজন সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল নির্বাচন থেকে সরে দাঁড়ান।

পরিচালক পদের জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ১২ জন। ফলে সভাপতি পদে একজন প্রার্থী এবং ১৬ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার ঢাকা ক্লাবে মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ পরিচালক হলেন-লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম