Logo
Logo
×

Advertisement

খেলা

নাহিদ রানার যে কৌশলে পাকিস্তানের ভরাডুবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:২১ এএম

নাহিদ রানার যে কৌশলে পাকিস্তানের ভরাডুবি

পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই গতিময় বোলিংয়ে সবার দৃষ্টি কেড়েছেন নাহিদ রানা।

Advertisement

পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই গতিময় বোলিংয়ে সবার দৃষ্টি কেড়েছেন নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটেও একই ধারায় মুগ্ধ করেছেন সমর্থকদের। তবে সাদা বলের ক্রিকেটে এখনও পুরোপুরি নিয়মিত হয়ে উঠতে পারেননি এই ডানহাতি পেসার; লাইন-লেংথের ধারাবাহিকতা নিয়েও কাজ করতে হচ্ছে তাকে। এর মাঝেই গতকাল পাকিস্তানের বিপক্ষে আগুনঝরা বোলিং করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছেন রানা।

সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে একপেশে দাপটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া নাহিদ বলেন, ‘শুরুতে আমি আমার স্ট্রেন্থে থাকার চেষ্টা করি সবসময়। আজকের দিনেও চেষ্টা করছি স্ট্রেন্থ দিয়ে শুরু করার। ব্যাটসম্যানের চেহারা দেখে কিংবা ব্যাটসম্যান আগে থেকে আমি কাকে চিনি কিংবা চিনি না ওইটা দেখিনি। উইকেটে যে জিনিসটা ডিমান্ড করছে আমি ওই সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।’

দলের পরিকল্পনা সম্পর্কে নাহিদ বলেন, ‘তাদের পরিকল্পনা ছিল একটাই যে তুমি মন খুলে বোলিং করো এবং তুমি যে জিনিসটা পারো ওই জিনিসটাই মাঠে গিয়ে করো। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে প্রত্যেকের ফিট থাকা উচিত এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে দীর্ঘ সময় বোলিং করতে হতে পারে। দল যেটা চায়, সে অনুযায়ী নিজেকে ফিট রাখা উচিত।’     

নাহিদ রানার গতির বোলিং নিয়ে প্রশ্ন না থাকলেও লাইন-লেংথের ধারাবাহিকতা নিয়ে মাঝেমধ্যে ভুগেছেন তিনি। তবে প্রতিটি ম্যাচেই দলকে জেতাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলে জানান এই পেসার, ‘কখনোই মনে হয় না যে এই দল দেখলে পারফর্ম করতে হবে। সবসময় চেষ্টা থাকে যে কীভাবে ভালো করা যায় এবং আমার দল কী চাইছে, ওই জিনিসটা আমি করতে পারছি কি না। কখনও হয়, কখনও হয় না। চেষ্টা থাকে সবসময় নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর।’

এর আগে বিপিএলের সময় ওয়াকার ইউনিসের সঙ্গে হওয়া আলাপের কথাও জানান ২৩ বছর বয়সী এই পেসার। তিনি বলেন, ‘উনার (ওয়াকার ইউনিস) সঙ্গে আমার কথা হয়েছিল, উনি শুধু একটা জিনিসই বলছিল যে তুমি নিজেকে ফিট রাখো এবং তোমার যে শক্তি এই জিনিসটা কখনও হারাতে দিও না। যত ম্যাচ খেলবে তত শিখবে। উনি বলছিল যে আমি তোমাকে এখন যত কিছুই বলি তোমার মাথায় ঢুকবে না, কিন্তু তুমি যদি নিজে জিনিসটা বোঝো বা নিজে করো সেটা তোমার মনে থাকবে।’   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

সুখবর পেলেন রিজওয়ান

সুখবর পেলেন রিজওয়ান

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

আরও পড়ুন

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম