রাসেলের সম্মানে কলকাতার বিশেষ উদ্যোগ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে এসেছেন অ্যান্দ্রে রাসেল। আইপিএল থেকে অবসর নেওয়ার পর এখন তিনি দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন। বলতে গেলে, তিনি কলকাতার ঘরের ছেলে।
রাসেলের সম্মানে কলকাতা নাইট রাইডার্স এবার এক বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি ১২ নম্বর জার্সি পরে দলটির হয়ে খেলতেন, তাই সেই জার্সি আর কাউকে দেওয়া হবে না এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মঙ্গলবার (২৪ মার্চ) এক অনুষ্ঠানে কলকাতার সিইও বেঙ্কি মাইসোর ১২ নম্বর জার্সিটি ফ্রেমবন্দি করে রাসেলের হাতে তুলে দেন। জার্সির ওপর লেখা ছিল ‘দ্রে রাস’।
সিইও তাকে জার্সি দিয়ে বলেন, ‘এই ১২ নম্বর জার্সি শুধুমাত্র তোমারই থাকবে,’ অর্থাৎ ভবিষ্যতে আর কেউ কেকেআরের ১২ নম্বর জার্সি পরে মাঠে নামবে না।
গত মৌসুমেও রাসেল কেকেআরের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু এবার কেকেআর তাকে দলে না রাখায় তিনি আইপিএল থেকে অবসর নেন।
তিনি বলেন, কেকেআরের বিপক্ষে খেলা তার পক্ষে সম্ভব নয়। রাসেলের দল ও তার প্রতি আনুগত্যের প্রতি সম্মান জানিয়ে তাকে কেকেআর কর্তৃপক্ষ পাওয়ার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

