Logo
Logo
×
   

Advertisement

খেলা

ভারতের সেরা অধিনায়ক কে?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

ভারতের সেরা অধিনায়ক কে?

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনি। গাঙ্গুলীর নেতৃত্বে ভারত অর্জন করেছে একাধিক সাফল্য। আর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও জয় করেছে।

শচীন টেন্ডুলকার নাকি বিরাট কোহলি ভারতের সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, আমি শচীনের সঙ্গে ১৪ বছর ক্রিকেট খেলেছি। খুব কাছ থেকে ওর খেলা দেখার সুযোগ পেয়েছি। এত রান করা তো আর মুখের কথা নয়। সে কারণে দুই ব্যাটারের মধ্যে কোনও তুলনাই চলে না। কিন্তু, শচীন অবশ্যই অনেক বড় মাপের ক্রিকেটার।

সৌরভ আরও বলেন, শচীনের সঙ্গে আমি প্রায় ২৫০ ম্য়াচে ওপেন করেছি। আমি যখনই ঘরে থাকতাম, তখন একটাই কথা বলতাম। আমার খেলার মান কখনই নীচে নামা উচিত নয়। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। তখন কী বাঘা-বাঘা বোলার ছিল প্রত্যেকটা দলে। ওই বোলিংয়ের বিরুদ্ধে এত রান করা একেবারেই সহজ নয়। সত্যিই শচীনের মতো আর কেউ নেই।

সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে সর্বকালের সেরা অধিনায়ক হিসেবেও বেছে নিলেন সৌরভ। তিনি বলেন, আমার মনে হয়, ওয়ানডে ক্রিকেটে সেরা অধিনায়ক হলেন ধোনি। ওর নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। ধোনি আমার থেকে অন্তত অনেক ভালো অধিনায়ক।

মহারাজ আরও বলেন, যখন ধোনি ইয়ং ছিলেন, তখন চাপের মুখেও লম্বা লম্বা ছক্কা হাঁকাতে পারতেন। ঝাড়খণ্ডের মতো একটা ছোট শহর থেকে উঠে এসে নিজেকে মহানতম ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছে। ওর জন্যই আজ ঝাড়খণ্ড এবং বিহার থেকে ক্রিকেটার উঠে আসছে। ঈশান কিষান হোক কিংবা বৈভব সূর্যবংশী। ছোট ছোট শহর থেকে আজ ক্রিকেটাররা উঠে আসছে। ধোনির সাফল্য ছাড়া এটা কখনই সম্ভব হত না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম