Logo
Logo
×

Advertisement

খেলা

হামজাকে নিয়ে বাড়তি ভাবনা ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ এএম

হামজাকে নিয়ে বাড়তি ভাবনা ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের

অনুশীলনে হামজা চৌধুরী/বাফুফে

Advertisement

ফিফা র‌্যাংকিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩। বাংলাদেশ ১৮১। কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। সামনে ভিয়েতনাম। প্রীতি ম্যাচে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে পেয়ে ভীত নন জামাল ভূঁইয়ারা। আজ হ্যানয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু ম্যাচে স্বাগতিকদের সঙ্গে চোখে চোখ রেখে সমান তালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় হাভিয়ের কাবরেরার দল। বুধবার হ্যানয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলাও গুরুত্বপূর্ণ। তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আত্মবিশ্বাস বাড়বে।’ ভিয়েতনাম দলে প্রবাসী ফুটবলার আছেন। এ নিয়ে সতর্ক স্প্যানিশ কোচ বলেন, ‘দুজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে ভিয়েতনাম দলে। অনেক শক্তিশালী দল ওরা। আশা করি, বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলবে।’

কোচ বলেন, ‘হামজা মাত্র কাল এসেছে। সে ভালো আছে। তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সে খেলবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কঠিন ম্যাচ। তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারব।’

এদিকে ভিয়েতনাম কোচ কিম সাং-সিক বাংলাদেশ দল নিয়ে চিন্তিত। একটাই কারণ, হামজা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি হামজার ব্যাপারে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি। তার শক্তির মোকাবিলা করার উপায় বের করব। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

হার দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

হার দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

ফারহানের অভিষেক, বাংলাদেশের একাদশে আছেন আরও যারা

ফারহানের অভিষেক, বাংলাদেশের একাদশে আছেন আরও যারা

আরও পড়ুন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম