Logo
Logo
×

Advertisement

খেলা

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ এএম

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

শমিত সোম। ছবি: সংগৃহীত

Advertisement

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের মিডফিল্ডার শমিত সোম জানিয়েছেন, গত এক বছরে সিঙ্গাপুরের কাছে দুইবার হারার স্মৃতি ভুলে এবার জয়ের লক্ষ্য নিয়েই খেলতে চান তারা। 

সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে ২-১ এবং অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় দলটি। ওই দুই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে মাঠে ছিলেন কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত সোম।

ম্যাচের আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় শমিত বলেন, গত এক বছরে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। প্রতিপক্ষের সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করে তারা প্রস্তুতি নিয়েছেন এবং সিঙ্গাপুরের আক্রমণ কীভাবে ঠেকাতে হবে, সে বিষয়ে পরিকল্পনাও করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা তাদের বিপক্ষে আগেও খেলেছি এবং তাদের খেলার ধরন সম্পর্কে ধারণা আছে। তারা ইন্দোনেশিয়ার বিপক্ষে কীভাবে খেলেছে, সেটিও আমরা দেখেছি। সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রস্তুত করেছি। অতীতে তাদের কাছে দুবার হেরেছি, তাই এবার ভালো ফলের পাশাপাশি প্রতিশোধ নেওয়ার তাগিদও কাজ করছে।’

টুর্নামেন্টে দুই দলের অবস্থাও প্রায় একই। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে। অন্যদিকে সিঙ্গাপুরও ইন্দোনেশিয়ার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে দুই দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শমিত জানান, প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দল এখন পুরোপুরি সিঙ্গাপুর ম্যাচে মনোযোগ দিচ্ছে।

তার ভাষায়, ‘মালয়েশিয়ার বিপক্ষে আমরা যে পারফরম্যান্স করেছি, তাতে কেউই সন্তুষ্ট নয়। তবে সেই হতাশা পেছনে ফেলে আমাদের সামনে এগোতে হবে। এখন পুরো ফোকাস সিঙ্গাপুর ম্যাচে। তাদের বিপক্ষে আগেও আমরা ভালো লড়াই করেছি, তাই আত্মবিশ্বাস আছে। সবাই ভালো ফলের জন্য মুখিয়ে আছে।’   

ফিফার আয়োজনে এমন বড় আসরে প্রথমবারের মতো অংশ নেওয়াকে বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন শমিত। তিনি বলেন, এই পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত খেলতে পারলেই দেশের ফুটবলের উন্নতি সম্ভব হবে।

সিঙ্গাপুর বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে। তবু প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখিয়েই আশাবাদী শমিত। তার মতে, অতীতের ম্যাচগুলোতে বাংলাদেশও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল এবং আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা ছিল।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখতে চায় বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

হার দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

হার দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

ফারহানের অভিষেক, বাংলাদেশের একাদশে আছেন আরও যারা

ফারহানের অভিষেক, বাংলাদেশের একাদশে আছেন আরও যারা

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে কারা কারা থাকবেন?

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে কারা কারা থাকবেন?

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

মাঠ থেকে জেলে, ফুটবলের সেই কালো সেপ্টেম্বর

মাঠ থেকে জেলে, ফুটবলের সেই কালো সেপ্টেম্বর

আরও পড়ুন

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম