Logo
Logo
×

Advertisement

খেলা

দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম

দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

Advertisement

পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদের বিরুদ্ধে মানহানি মামলা করার পথে হাঁটছেন পাকিস্তানের সাবেক সফল অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক।

আজ শনিবার (২৮ মার্চ) বিকালে মিসবাহর পক্ষ থেকে শেহজাদকে পাঠানো হয় আনুষ্ঠানিক আইনি নোটিশ।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে আহমেদ শেহজাদ অভিযোগ করেন যে, উদীয়মান ক্রিকেটার হাসিবুল্লাহর বেতন না পাওয়ার পেছনে মিসবাহ-উল-হক দায়ী। শেহজাদের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন মিসবাহ। তার মতে, এ ধরনের ভিত্তিহীন বক্তব্যে তার দীর্ঘদিনের অর্জিত সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

মিসবাহর আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, তারা শেহজাদের পক্ষ থেকে জবাবের অপেক্ষায় আছেন। অন্যদিকে, আহমেদ শেহজাদও বসে নেই। তিনিও তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে এই নোটিশের আনুষ্ঠানিক জবাব দেবেন বলে জানা গেছে।

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে এমন কাদা ছোড়াছুড়ি এবং আইনি লড়াই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও বিশ্লেষকরা খেলোয়াড়দের পেশাদার আচরণ এবং পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার সময় দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক শুরু করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

আরও পড়ুন

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম