Logo
Logo
×

Advertisement

খেলা

ওডিআই সিরিজ হেরে টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

ওডিআই সিরিজ হেরে টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

মোহাম্মদ আব্বাস। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের ব্যাটার মোহাম্মদ আব্বাসের দেশে ফেরার কথা থাকলেও, বদলে গেছে দৃশ্যপট। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজের জন্য কিউই স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। মূলত চোট সমস্যার কারণেই কিউই শিবিরে এই জরুরি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিস্টিয়ান ক্লার্ক হাতের চোটে পড়েছেন। এই চোটের কারণে তিনি নিউজিল্যান্ড ‘এ’ দল এবং বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ—উভয় থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে ওয়ানডে সিরিজের দলে থাকা মোহাম্মদ আব্বাসকে টি-টোয়েন্টি সিরিজের জন্যও রেখে দেওয়া হয়েছে। 

বোলিং বিভাগেও রয়েছে কিছু পরিবর্তন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ততা শেষ করে প্রথম টি-টোয়েন্টির পরপরই দলের সঙ্গে যোগ দেবেন পেসার বেন সিয়ার্স। অন্যদিকে গোড়ালির চোটের কারণে তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে থাকা ব্লেয়ার টিকনারও স্কোয়াডে থাকছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রামে রাখা হলেও টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনায় তিনি আছেন। 

এক নজরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: 

টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান

টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

জুনের সেরা হওয়ার দৌড়ে মোসাদ্দেক

জুনের সেরা হওয়ার দৌড়ে মোসাদ্দেক

টপ অর্ডারের ধসে ধুঁকছে বাংলাদেশ

টপ অর্ডারের ধসে ধুঁকছে বাংলাদেশ

আরও পড়ুন

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা রবিনসন

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা রবিনসন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

তিন কোটি কমিশন, উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিনকে না

তিন কোটি কমিশন, উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিনকে না

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম