Logo
Logo
×

Advertisement

খেলা

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন আলকারাজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন আলকারাজ

Advertisement

কব্জির চোটের কারণে চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন টানা দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। পাশাপাশি তিনি ইতালিয়ান ওপেন (রোম মাস্টার্স)-এও অংশ নেবেন না বলে জানিয়েছেন।

শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আলকারাজ বলেন, সতর্ক থাকার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রোম ও রোলাঁ গারোঁ—দুই প্রতিযোগিতাতেই তিনি খেলবেন না। তিনি আরও জানান, সময়টা তার জন্য কঠিন হলেও আরও শক্তভাবে ফিরে আসার ব্যাপারে তিনি আশাবাদী।

গত সপ্তাহে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে খেলতে গিয়ে তিনি চোট পান। ওই ম্যাচে জিতলেও পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। এর আগে ১৭ এপ্রিল মাদ্রিদ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করেছিলেন।

উল্লেখ্য, এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন আলকারাজ। এ মৌসুমে তার পারফরম্যান্সও ছিল চমৎকার—২২টি জয়, ৩টি হার এবং কাতার ওপেনে একটি শিরোপা।

বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা আলকারাজ, সর্বশেষ মন্টে-কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে শীর্ষস্থান হারান।

ক্লে কোর্টে দাপট দেখিয়ে ২০২৪ ও ২০২৫ সালে রোলাঁ গারোঁ জিতে টানা দুইবার শিরোপা জিতেছিলেন তিনি। তবে ইনজুরির কারণে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হলো না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ

চোট কাটিয়ে গ্র্যান্ড স্ল্যাম দিয়েই ফিরছেন আলকারাজ

চোট কাটিয়ে গ্র্যান্ড স্ল্যাম দিয়েই ফিরছেন আলকারাজ

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম