Logo
Logo
×
   

Advertisement

খেলা

বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

পাকিস্তান সুপার লিগে আবারও ব্যাট হাতে নিজের ছন্দে ফিরেছেন বাবর আজম।

Advertisement

কোয়ালিফায়ার ম্যাচে তার রেকর্ডগড়া সেঞ্চুরির ওপর ভর করে বড় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।

করাচিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার। দলের ইনিংসের মূল ভরসা ছিলেন বাবর আজম। ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা।

ইনিংসের শুরুটা শক্ত ভিত এনে দেন মোহাম্মদ হারিস। এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন বাবর। শেষদিকে অ্যারন হার্ডির দ্রুতগতির ক্যামিওতে রান আরও বাড়িয়ে বড় সংগ্রহ পায় দলটি।

চলতি আসরে এটি বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।    

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫১ রানেই অলআউট হয় তারা। ফলে ৭০ রানের বড় ব্যবধানে হারে দলটি।

ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। অধিনায়ক শাদাব খান ২৫ রান, ইমাদ ওয়াসিম ২২ রান এবং ডেভন কনওয়ে করেন ২০ রান।

বাবরের অনবদ্য ইনিংস ও দলগত পারফরম্যান্সে ফাইনালে উঠে শিরোপার আরও কাছে পৌঁছে গেল পেশোয়ার জালমি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম