Logo
Logo
×

Advertisement

খেলা

বৃষ্টিতে হয়নি টস, খেলা শুরু হতে দেরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

বৃষ্টিতে হয়নি টস, খেলা শুরু হতে দেরি

Advertisement

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (বুধবার) দুপুর ২টায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ পেত। তবে বন্দরনগরীতে সকাল থেকেই আবহাওয়া ছিল প্রতিকূলে।

দুপুরের দিকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়।

ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত খেলা শুরু হওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখা হবে। মাঠের উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টি থামার পর দ্রুত খেলা শুরু করা সম্ভব হলেও দীর্ঘ সময় বৃষ্টি চললে ওভার কমিয়ে ম্যাচ আয়োজন করা হতে পারে। শেষ পর্যন্ত খেলা না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়াতে পারে, আর নিউজিল্যান্ডের জন্য এটি সিরিজে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচ না হলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ২ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টিতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি

‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি

১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে বাংলাদেশ

আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট

আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

আরও পড়ুন

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম