Logo
Logo
×

Advertisement

খেলা

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে বাংলাদেশ

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:৩৯ পিএম

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত

Advertisement

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ডকে। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে একই সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। টস জিতে বাংলাদেশকে পাঠাল ব্যাটিংয়ে।

সিরিজের শুরুর দুই ম্যাচের ভেন্যু ছিল চট্টগ্রাম, সেখানে প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। শেষ ম্যাচটা আজ হবে ঢাকায়। তবে এখানে আবহাওয়া চোখরাঙানি দিচ্ছে ভালোভাবেই।

ঢাকায় আজ সকাল থেকে আকাশ মেঘলা। আগের তিন দিনও বৃষ্টি পড়েছে। যার ফলে উইকেট আলোর মুখ দেখেনি বেশ কিছু দিন। যে কারণে উইকেটে থাকবে আদ্রতা, পেসাররা সহায়তা পেতে পারেন আজ।

টস জিতে তাই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে দুবার ভাবেননি কিউই অধিনায়ক নিক কেলি। তিনি বলেন, আমরা বোলিং করব শুরুতে। ব্যাটিংয়ের কথা ভেবেছি, তবে বৃষ্টি হতে পারে, তাই রান তাড়া করার সিদ্ধান্তই নিলাম। 

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও জানালেন, টস জিতলে একই কাজ করতেন। তিনি বলেন, কন্ডিশনের দিকে তাকালে শুরুতে বোলিং করাটাই ভালো সিদ্ধান্ত হতো।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

আরও পড়ুন

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম