Logo
Logo
×

Advertisement

খেলা

আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১১ পিএম

আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট

Advertisement

বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হার দেখে কিউইরা, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এখন আগামীকাল (শনিবার) সিরিজের শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সফরকারীদের হাতে।

শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তিনি জানান, নিউজিল্যান্ডে তিনি যে ভূমিকায় খেলেন, বাংলাদেশে সেটি কিছুটা ভিন্ন। তাই তিনি নিজের ভূমিকা বুঝে বর্তমান ম্যাচগুলো উপভোগ করার পাশাপাশি দলের জয়ে অবদান রাখার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, তৃতীয় ওয়ানডেতে তার ব্যাটিং নিয়ে তিনি নিজেও কিছুটা অবাক হয়েছেন, তবে সামনে নতুন ম্যাচ থাকায় সেখানে ভালো করার লক্ষ্য রয়েছে।

সিরিজ পরিস্থিতি নিয়ে ফক্সক্রফট স্বীকার করেন, প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড জয়ের খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু কয়েকটি ওভারে পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় পিছিয়ে পড়ে।

তার মতে, দলের মধ্যে কোনো আতঙ্ক নেই, শুধু ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ছোটখাটো কিছু ভুল ঠিক করতে হবে।

শেষ ম্যাচ জিতে সিরিজ সমতা আনার লক্ষ্য নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দল ভালো মানসিক অবস্থায় আছে এবং সবাই ইতিবাচক মনোভাব নিয়েই শেষ ম্যাচে নামবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি

‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি

১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

বৃষ্টিতে হয়নি টস, খেলা শুরু হতে দেরি

বৃষ্টিতে হয়নি টস, খেলা শুরু হতে দেরি

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

আরও পড়ুন

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম