Logo
Logo
×

Advertisement

খেলা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:০০ এএম

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Advertisement

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জার্মানির প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগেলসমান। দলে সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন ঘটেছে সাবেক অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের। ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই দেখা যাবে তাকে। এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।

অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল সাজিয়েছেন নাগেলসমান। নয়্যার দলে ফিরলেও নেতৃত্বের দায়িত্ব থাকছে জশুয়া কিমিখের কাঁধে।

গোলরক্ষক বিভাগে অতিরিক্ত বিকল্প হিসেবে রাখা হয়েছে তরুণ জোনাস উরবিগকে। ইনজুরি বা অসুস্থতার পরিস্থিতিতে তাকে মূল দলে নেওয়া হতে পারে।

জার্মানির প্রাথমিক বিশ্বকাপ দল

গোলরক্ষক: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেকজান্ডার ন্যুবেল

রক্ষণভাগ: ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, যোশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, যোনাথান তাহ, মালিক থিয়াও

মিডফিল্ডার: নাদিয়েম আমিরি, লেওন গোরেৎজকা, পাসকাল গ্রস, লেনার্ট কার্ল, জেমি লেওয়েলিং, জামাল মুসিয়ালা, ফেলিক্স এনমেচা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ

আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেয়ার, কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, নিক ভল্টেমাডে

উল্লেখ্য, ২ জুন চূড়ান্ত ২৬ সদস্যের দল জমা দেওয়ার নিয়ম করেছে ফিফা। তার আগ পর্যন্ত এই স্কোয়াডকে প্রাথমিক দল হিসেবেই ধরা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

নেশনস লিগ ‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

ক্লপ-জাভির অভিষেকে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস

ক্লপ-জাভির অভিষেকে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

জার্মানিতে কট্টর ডানপন্থার উত্থান, বিস্ফোরক মন্তব্য ক্লপের

জার্মানিতে কট্টর ডানপন্থার উত্থান, বিস্ফোরক মন্তব্য ক্লপের

আরও পড়ুন

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম