Logo
Logo
×

Advertisement

খেলা

যে কারণে পদত্যাগ করতে চেয়েছিলেন সালাউদ্দিন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:১৮ পিএম

যে কারণে পদত্যাগ করতে চেয়েছিলেন সালাউদ্দিন

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন সালাউদ্দিন।

Advertisement

দীর্ঘ সময় জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতায় বর্তমানে দলের চাহিদা সম্পর্কে ভালো ধারণা আছে সালাউদ্দিনের। এইচপি ইউনিট মূলত ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার জায়গা। সেখানে নতুন প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করাতেই বেশি গুরুত্ব দিতে পারবেন তিনি।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। এ সময় একপর্যায়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। এমনকি পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকেন। 

এবার তিনি সেই সময় পদত্যাগের ইচ্ছার পেছনের কারণও জানিয়েছেন। এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, ‘বাইরে মানুষ আপনাকে সমালোচনা করবে, ভালো-খারাপ বলবে, এটা অস্বাভাবিক কিছু না। এটা আমি স্বাভাবিকভাবেই নেই। সাংবাদিকরা আমাকে ভালো-খারাপ বলবে, এটাও স্বাভাবিক। তবে আমার যে প্রতিষ্ঠান আছে তারা যদি ভুল বোঝে, তখন খারাপ লাগে।’

সালাউদ্দিন আরও বলেন, ‘মাঝে আমার দায়িত্ব ছাড়ার একটা ব্যাপার ছিল, অনেক ব্যাপার তারা নিজেরা জানত এবং তারা জানত যে কাহিনীগুলো এভাবে হয়েছে। কিন্তু কাহিনীটা দেখা গেল, আমার দিকে চাপিয়ে দিয়েছে। তারা কখনও এটার প্রতিবাদ করেনি, তারা কোনো অবস্থান নেয়নি। এ কারণে তখন একটু রাগ হয়েছিল। তবে যা চলে গেছে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজই জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের শেষ সিরিজ ছিল। এরপর থেকে তাকে এইচপি দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

এবার মোস্তাফিজের ১ ওভারে ২৫ রান, রত্নায়েকে-ঝড়ে ফিকে ব্রোঞ্জের আশা

এবার মোস্তাফিজের ১ ওভারে ২৫ রান, রত্নায়েকে-ঝড়ে ফিকে ব্রোঞ্জের আশা

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম