এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার আগে স্বর্ণ পদক জয়ের প্রত্যাশা ব্যাক্ত করেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।
টুর্নামেন্টে যাওয়ার আগে নিজেদের লক্ষ্য নিয়ে লিটন বলেছিলেন, ‘অবশ্যই এখানে একটা লক্ষ্য থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে ভালো কিছু করা।’
লিটন আরও বলেন, ‘অলিম্পিক কে না খেলতে চাইবে! প্রথমত আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি, আমার মনে হয় চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছে যাব। ফোকাস হচ্ছে এই ইভেন্টটা কীভাবে ভালো খেলতে পারি এবং কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। ফাইনাল খেললে গোল্ড জেতার সুযোগ থাকবে। তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।’
টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। স্বর্ণ পদক তো দূরে থাক! ব্রোঞ্জ পদকেও হাত রাখতে পারেনি টাইগাররা। এশিয়ান গেমসে ব্যর্থতার পর পদত্যাগ করতে চান কি না, এমন প্রশ্নের জবাব লিটন দেন এভাবে, ‘না, পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান পতন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে পদত্যাগের কিছু নেই।’
আজ শনিবার জাপানের নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬৩ রানের পরাজয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য ভেস্তে গেল টাইগারদের।
