Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যাকটমিনের বিশ্বকাপ নিশ্চিত করা অবিশ্বাস্য সেই গোলকে ব্যাংক নোটে তুলে রাখল স্কটল্যান্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৩৯ পিএম

ম্যাকটমিনের বিশ্বকাপ নিশ্চিত করা অবিশ্বাস্য সেই গোলকে ব্যাংক নোটে তুলে রাখল স্কটল্যান্ড

সংগৃহীত

Advertisement

২৮ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দ স্কটল্যান্ড উদযাপন করছে একেবারে অন্যভাবে। স্কট ম্যাকটমিনের অবিস্মরণীয় গোলের ছবি এখন একটি সীমিত সংস্করণের ২০ পাউন্ডের নোটে জায়গা পেয়েছে। 

ব্যাংক অব স্কটল্যান্ড এই নোটটি উন্মোচন করেছে। এতে রয়েছে ডেনমার্কের বিরুদ্ধে ৪-২ গোলের জয়ে ম্যাকটমিনের চমকপ্রদ ওভারহেড কিকের ছবি। সেই জয়েই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল স্কটল্যান্ড। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে স্কটিশরা।

সে ব্যাংক নোট অবশ্য সবাই পাবেন না। কারণ, মাত্র ১০০টি স্মারক নোট ছাপা হয়েছে। তারও অর্ধেক নোট সংগ্রাহকদের নিলাম, পুরস্কার ড্র এবং এডিনবরা ও গ্লাসগোতে বিশেষ পপ-আপ ইভেন্টের মাধ্যমে পাওয়া যাবে। সেখানে ভক্তরা একটি ভল্টের কোড ভেঙে নোট জেতার সুযোগ পাবেন। 

হ্যাম্পডেন পার্কে গত নভেম্বরে করা ম্যাকটমিনের এই অ্যাক্রোব্যাটিক গোল দ্রুতই স্কটিশ ফুটবলের ইতিহাসে একটি কিংবদন্তি মুহূর্ত হয়ে ওঠে। নতুন নোটের ডিজাইনে গোলের ছবির পাশে রয়েছে ফোর্থ রেল ব্রিজের ছবিও। 

নোটটি তৈরি হয়েছে ম্যাকটমিনে এবং স্কটিশ চিত্রশিল্পী কেটি স্মিথের সহযোগিতায়। 

নাপোলির এই মিডফিল্ডার বলেছেন, বিষয়টি তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি বলেছেন, এই মুহূর্তগুলো দলকে সমর্থন যোগানো সবার। তাই আমার গোল স্কটিশ ব্যাংকনোটে দেখতে পাওয়া অসাধারণ এক অনুভূতি।

ব্যাংক অব স্কটল্যান্ডের স্কটিশ এক্সিকিউটিভ কমিটির চেয়ার এমা নোবল বলেছেন, এত নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা এমন একটি মুহূর্ত, যা ভক্তরা কখনো ভুলবেন না। আমরা সেটি এমনভাবে উদযাপন করতে চেয়েছিলাম, যেখানে স্কটিশ পরিচয়ের ছাপ থাকে।

নিলাম ও পুরস্কার ড্র থেকে পাওয়া অর্থ যাবে ক্রাইসিস স্কটল্যান্ডে, যে দাতব্য সংস্থাটি গৃহহীনতা দূর করতে কাজ করছে।

স্কটল্যান্ড আগামী জুন মাসে গ্রুপ সি-তে হাইতির বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর মরক্কো ও ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম