Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন যিনি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:২৮ এএম

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন যিনি

Advertisement

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবর্তে শিগগিরই দলের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেই পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেতে পারেন শ্রেয়াস। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে তরুণ ব্যাটার তিলক ভার্মাকে।

তিলকের প্রতি নির্বাচকদের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে এই সিদ্ধান্তে। জাতীয় দলের সহ-অধিনায়ক হওয়ার সম্ভাবনার পাশাপাশি সম্প্রতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বও তার হাতে তুলে দেওয়া হয়েছে।

সূর্যকুমারের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাফল্য পেলেও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্বে পরিবর্তন আনার কথা ভাবছে নির্বাচকরা। ব্যাট হাতে তার সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতার অভাব এবং দীর্ঘমেয়াদি দল গঠনের কৌশলও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

অন্যদিকে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের ক্ষেত্রে ইতোমধ্যেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। তার হাত ধরেই ভারতের টি-টোয়েন্টি দল নতুন এক যাত্রা শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভবিষ্যতের দল গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্বের দায়িত্ব শ্রেয়াসের হাতে তুলে দেওয়া এবং তিলক ভার্মাকে সহ-অধিনায়ক করার চিন্তা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

বোলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ ভারতীয় কোচের

বোলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ ভারতীয় কোচের

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

আরও পড়ুন

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম