Logo
Logo
×

Advertisement

খেলা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি

Advertisement

একসময় ওয়ানডে ক্রিকেটে ২৫০ রান করলেই জয়ের সম্ভাবনা অনেকটা নিশ্চিত বলে মনে করা হতো। তবে টি-টোয়েন্টির আধুনিক যুগে সেই ধারণা বদলে গেছে। বড় সংগ্রহ গড়েও এখন জয় নিশ্চিত করা কঠিন। রাঁচিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তারই প্রমাণ।

ম্যাচে আগে ব্যাট করে ২৪৯ রান তুলেও জয় পায়নি ভারত। শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। রোমাঞ্চকর এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি গড়া হয়েছে একাধিক রেকর্ড। এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলো-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সর্বোচ্চ সংগ্রহ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে ভারত। রাঁচিতে ৫ উইকেটে ২৪৯ রান করে তারা। এর আগে ২০১৬ সালে ফ্লোরিডার লডারহিলে ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের সংগ্রহ ছিল ২৪৪ রান।

অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে হোপের সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-অধিনায়ক শাই হোপ সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। এর আগে গত বছর বাসেটেরেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০২ রান করেছিলেন তিনি।

ভারতের বিপক্ষে ২০ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের

ভারতের বিপক্ষে ইনিংসে ২০টি ছক্কা হাঁকিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষটির বিপক্ষে এক টি-টোয়েন্টি ইনিংসে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৬ সালে লডারহিলে ভারতের বিপক্ষেই ২১টি ছক্কা মেরেছিল ক্যারিবীয়রা।

বাঁহাতি স্পিনারদের জন্য দুঃস্বপ্নের ম্যাচ

রাঁচির ম্যাচে বাঁহাতি স্পিনাররা প্রতি ওভারে গড়ে ১৪.৬৪ রান দিয়েছেন। অন্তত ১০ ওভার বোলিংয়ের হিসাব বিবেচনায় বাঁহাতি স্পিনারদের জন্য এটি সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।

৪৫ বলে হোপের সেঞ্চুরি

মাত্র ৪৫ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন শাই হোপ। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এই তালিকার শীর্ষে রয়েছেন জনসন চার্লস। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

হোপ-রাদারফোর্ডের রেকর্ড জুটি

শাই হোপ ও শেরফান রাদারফোর্ড চতুর্থ উইকেটে ১২০ রানের জুটি গড়েন, যা এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ। তবে ক্যারিবীয়দের সব উইকেট মিলিয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ১৩৯ রানের। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্দ্রে রাসেল ও রাদারফোর্ড সেই জুটি গড়েছিলেন।

দুই উইকেটরক্ষকের ব্যাটে ১৮৪ রান

ভারতের সাঞ্জু স্যামসন করেন ৮২ রান, অন্যদিকে হোপের ব্যাট থেকে আসে অপরাজিত ১০২ রান। ফলে দুই দলের উইকেটরক্ষকদের ব্যাট থেকে আসে মোট ১৮৪ রান। এক টি-টোয়েন্টি ম্যাচে দুই উইকেটরক্ষকের সম্মিলিত রানের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে ২০২২ সালে বুলগেরিয়া ও সার্বিয়ার ম্যাচে দুই উইকেটরক্ষকের করা ১৮৮ রান। তবে একই ম্যাচে দুই উইকেটরক্ষকের ৮০ বা তার বেশি রান করার ঘটনা এই প্রথম।

২৫০ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য

টি-টোয়েন্টিতে রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। রাঁচিতে ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে জয় তুলে নেয় তারা। এই সংস্করণে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২৫৯ রান করে জিতেছিল প্রোটিয়ারা।

বাউন্ডারি থেকেই এসেছে ৩৮২ রান

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচে চার ও ছক্কা থেকে দুই দল মিলে করেছে ৩৮২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে বাউন্ডারি থেকে আসা রানের হিসাবে এটি তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাউন্ডারি থেকে পাওয়া ২০৪ রান তাদের নিজেদের সর্বোচ্চ।

দুই দলের মোট রান ৫০১

রাঁচির ম্যাচে দুই দল মিলে করেছে ৫০১ রান। টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে দুই দলের সম্মিলিত রানের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষে রয়েছে ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে করা ৫১৭ রান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ ভারতীয় কোচের

বোলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ ভারতীয় কোচের

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক!

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক!

অধিনায়ক পরিবর্তন হতেই দলে বিভাজনের তথ্য প্রকাশ্যে

অধিনায়ক পরিবর্তন হতেই দলে বিভাজনের তথ্য প্রকাশ্যে

নতুন অধিনায়ক পেল ভারত

নতুন অধিনায়ক পেল ভারত

আইসিসির মাস সেরার দৌড়ে ৪ ভারতীয়

আইসিসির মাস সেরার দৌড়ে ৪ ভারতীয়

আরও পড়ুন

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম