Logo
Logo
×

Advertisement

খেলা

কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়

Advertisement

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জয় উপহার দিলেন বাংলাদেশ দলের তারকা পেস বোলার হাসান মাহমুদ। তার দারুণ বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ১৪০ রানের জয় পায় কেন্ট। দলের জয়ে ৯ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্টে এই দফায় দুটি ম্যাচ খেলবেন তিনি। পরে অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে আরও চারটি ম্যাচ খেলবেন সেপ্টেম্বরে।

হাসানের আগে কাউন্টিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার খেলেছেন উস্টারশায়ার ও সারের হয়ে।

প্রথম ইনিংসে ১৯ ওভার পেরিয়ে যাওয়ার পর প্রথমবার বল হাতে পান হাসান মাহমুদ। ছয় ওভার বোলিং করে ৩২ রানে প্রথম ইনিংসে শিকার করেন তিন উইকেট।

ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ম্যাচের প্রথম দিনে শুক্রবার ১৭৮ রানে অলআউট হয়েছিল কেন্ট। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গিয়ে হাসান অপরাজিত ছিলেন ৮ বলে ৬ রানে।

শনিবার দ্বিতীয় দিনে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় ৮৭ রানেই। কিথ ডাজন শিকার করেন ২১ রানে ৬ উইকেট। হাসান শিকার করেন ৩২ রানে ৩ উইকেট। 

দ্বিতীয় ইনিংসে ক্রিস বেঞ্জামিনের (১০৩) সেঞ্চুরি আর হ্যারি ফিঞ্চের (৮৩) ফিফটিতে ভর করে ৩৩২ রান করে।

৪২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে হাসান মাহমুদের গতির মুখে পড়ে ২৮৩ রানে অলআউট হয়  ল্যাঙ্কাশায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন মার্কাস হ্যারিস। ৬১ রান করেন কিটন জেনিংস। ৪৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। কেন্টের হয়ে ১৬ ওভারে ৬৯ রানে ৬ উইকেট শিকার করেন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

আরও পড়ুন

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম