|
ফলো করুন |
|
|---|---|
বেলজিয়াম-মিশরের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘জি’ গ্রুপের বিশ্বকাপ মিশন। গোল্ডেন জেনারেশনের শেষ সুযোগ নিতে মাঠে নামছে ব্রুইনারা। মোহাম্মদ সালাহদের প্রত্যয় দারুণ এক বিশ্বকাপ শুরুর।
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া উত্তেজনা পূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে যুগান্তরের পাতায়। মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।
১৫ জুন ২০২৬, ২১:০২ পিএম
ড্রয়ে থামল বেলজিয়াম-মিশরের লড়াই
সম্পূর্ণ সময় শেষে,...
মিশর ১:১ বেলজিয়াম
১৫ জুন ২০২৬, ২০:৪১ পিএম
আত্মঘাতী গোলে সমতায় বেলজিয়াম
৬৭ মিনিট
মিসর ১:১ বেলজিয়াম
রোমেলু লুকাকু মাঠে নেমেছেন—এ কথা বলারও যেন সময় শেষ হলো না, তার আগেই জালে বল পাঠিয়ে দিলেন তিনি। সমতায় ফিরল বেলজিয়াম।
যদিও রিপ্লে দেখে মনে হচ্ছে গোলটি আসলে মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোল ছিল। তবে এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বদলি হিসেবে নামা লুকাকুর চাপ সৃষ্টি করার ক্ষমতা।
আশা বেঁচে থাকল বেলজিয়ামের।
১৫ জুন ২০২৬, ১৯:৫০ পিএম
এগিয়ে থেকে বিরতিতে মিশর
সালাহর পাস থেকে দারুণ গোল করেন আশুর। সংগৃহীত ছবি
বল দখল দাপট দেখিয়েছে বেলজিয়াম। মিশরের চেয়ে গোলে শটও বেশি নিয়েছে। কিন্তু গোলটা তারা পায়নি। পেয়েছে আফ্রিকার জায়ান্টরা। বিরতির আগে মোহাম্মদ সালাহদের স্বস্তি ১-০ গোলে এগিয়ে থাকা।
ম্যাচের ২০ মিনিটের মাথায় সালাহর পা থেকে আসে অসাধারণ এক পাস। বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে উঠে বল নিয়ন্ত্রণে নেন ইমাম আশুর। সামনে থাকা বেলজিয়ামের ডিফেন্ডাররা কিছুটা পিছিয়ে গেলে এক টাচ নিয়েই দুর্দান্ত শট নেন তিনি। দেখে মনে হচ্ছিল বলটি যাবে থিবো কোর্তোয়ার বাঁ দিক দিয়ে। কিন্তু সেটি ছিল এতটাই নিখুঁত ও শক্তিশালী শট যে গোলের মাঝামাঝি অবস্থানে থেকেও কোর্তোয়া তা ঠেকাতে পারেননি।
চমৎকার ফিনিশিংয়ে জালে বল জড়িয়ে মিশরকে এগিয়ে দেন ইমাম আশুর। দৃষ্টিনন্দন ওই গোলের পর প্রথমার্ধে দুদলই একাধিক সুযোগ তৈরি করেছিল, কিন্তু ফিনিংশটায় কেউ বল জালে জড়াতে পারেনি।
১৫ জুন ২০২৬, ১৮:৫৫ পিএম
মিশরের আক্রমণভাগে সালাহ-ওমর
২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগে বড় সুখবর পেয়েছে মিশর। দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ শুরুর একাদশে রয়েছেন।
বর্তমানে ক্লাববিহীন হলেও জাতীয় দলের জার্সিতে সালাহর গুরুত্ব এতটুকু কমেনি। বিশ্বকাপ বাছাইপর্বে তার পারফরম্যান্সই প্রমাণ করে, কেন তাকে ঘিরেই মিশরের স্বপ্ন বোনা হয়।
বাছাইপর্বে মিশরের হয়ে সর্বোচ্চ ৯টি গোল করেছেন সালাহ। শুধু গোল করেই থেমে থাকেননি, সতীর্থদের দিয়ে আরও তিনটি গোলও করিয়েছেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চেও তাই সালাহর দিকেই তাকিয়ে থাকবে মিশরীয় সমর্থক।
আক্রমণে সালাহকে সঙ্গ দেবেন ইন-ফর্ম ফরোয়ার্ড ওমর মারমুশ, যাদের জুটি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
মিশরের একাদশ:
শোবেইর, ফাতুহ, ফাথি, ইব্রাহিম, হানি, আতিয়া, লাশিন, জিকো, আশুর, মোহামেদ সালাহ ও ওমর মারমুশ।
১৫ জুন ২০২৬, ১৮:৪০ পিএম
বেলজিয়ামের শুরুর একাদশে যারা
বিশ্বকাপে বেলজিয়ামের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন দলের সবচেয়ে বড় তারকা কেভিন ডি ব্রুইনা। গোলপোস্টের নিচে থাকবেন থিবো কোর্তোয়া, যিনি খেলতে যাচ্ছেন নিজের ১৬তম বিশ্বকাপ ম্যাচ।
বেলজিয়ামের ইতিহাসে তার চেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন কেবল কিংবদন্তি এনজো শিফো। যিনি ১৯৮৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে ১৭টি ম্যাচে মাঠে নেমেছিলেন।
দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের মার্চে আবারও বেলজিয়াম দলে ফিরে আসেন কোর্তোয়া। অভিজ্ঞ এই গোলরক্ষকের প্রত্যাবর্তন বেলজিয়ামের রক্ষণভাগে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে।
বেলজিয়ামের একাদশ:
কোর্তোয়া, কাস্তান, মেখেলে, এনগয়, মুনিয়ে, তিলেমাঁস, ওনানা, ত্রোসার, ডি ব্রুইনে, ডোকু ও ডি কেতেলারে।
