Logo
Logo
×

Advertisement

খেলা

ডিসেম্বরেই কি শেষ হচ্ছে নেইমারের সান্তোস অধ্যায়?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

ডিসেম্বরেই কি শেষ হচ্ছে নেইমারের সান্তোস অধ্যায়?

ছবি: সংগৃহীত

Advertisement

মৌসুমের শেষ ভাগে এসে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না সান্তোস। নিজেদের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে নেইমার জুনিয়রের দল। এই হারে লিগে অবস্থানের অবনতি না হলেও আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে খেলার স্বপ্ন কঠিন হয়ে পড়েছে ক্লাবটির। একই সঙ্গে ম্যাচের পর নতুন করে আলোচনায় এসেছে সান্তোসে নেইমারের থাকা না-থাকা।

সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে স্বাগতিক সান্তোস। তবে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করার সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু তার নেওয়া শট দক্ষতার সঙ্গে আটকে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতন। এর ১০ মিনিট পরই পালটা আক্রমণ থেকে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় সফরকারীরা।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সান্তোস। নেইমারও সতীর্থদের নিয়ে আক্রমণের ধার বাড়ান। কিন্তু গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতনের দৃঢ়তায় বারবার ব্যর্থ হতে হয় স্বাগতিকদের। ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গ্রেমিওর জয় নিশ্চিত করেন ডেনিশ ফরোয়ার্ড মার্টিন ব্রেইথওয়েট। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রেমিও।

এই পরাজয়ের পর ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি আ-এর নবম স্থানেই রয়েছে সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে খেলার যোগ্যতা অর্জনের পথও এখন কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলের বাইরে উঠে এসেছে গ্রেমিও।

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি সান্তোস সমর্থকদের বড় চিন্তার কারণ এখন নেইমারের ভবিষ্যৎ। ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দুই পক্ষ।

নেইমারের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চুক্তির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে নেইমারের। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি।

এদিকে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সান্তোসের হয়ে আরও দুটি লিগ ম্যাচ খেলার সুযোগ রয়েছে নেইমারের। আগামী ২৯ নভেম্বর ভিটোরিয়ার বিপক্ষে এবং ২ ডিসেম্বর বোটাফোগোর বিপক্ষে মাঠে নামবে দলটি। এই ম্যাচগুলো শেষ হওয়ার পরই পরিষ্কার হতে পারে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।

গ্রেমিওর কাছে হার, লিগে প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে না পারা এবং চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে কঠিন সময় পার করছে সান্তোস। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী মৌসুমেও কি প্রিয় ক্লাবের জার্সিতে দেখা যাবে নেইমারকে, নাকি নতুন কোনো ঠিকানায় পাড়ি জমাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার?

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নেইমার

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নেইমার

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

সেঞ্চুরিয়নে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

ম্যানসিটির প্রতি ভালোবাসা অটুট, ‘অনুভূতি কখনো বদলাবে না’—ডি ব্রুইনা

ম্যানসিটির প্রতি ভালোবাসা অটুট, ‘অনুভূতি কখনো বদলাবে না’—ডি ব্রুইনা

ডিসেম্বরেই কি শেষ হচ্ছে নেইমারের সান্তোস অধ্যায়?

ডিসেম্বরেই কি শেষ হচ্ছে নেইমারের সান্তোস অধ্যায়?

আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম