Logo
Logo
×
   

Advertisement

খেলা

দুর্দান্ত শটে এমবাপ্পের গোল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০৬ এএম

দুর্দান্ত শটে এমবাপ্পের গোল

Advertisement

২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী দল সেনেগাল। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইস্ট রাদারফোর্ডে ‘আই’ গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দুই দল।

কাগজে-কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও ম্যাচটিকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে ২০০২ বিশ্বকাপের ঐতিহাসিক স্মৃতি। সেবার দক্ষিণ কোরিয়ার সিউলে পাপা বুবা দিয়পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল। সেই জয় আফ্রিকান ফুটবলের উত্থানের এক প্রতীকী মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

এবারও ফ্রান্স বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে যাত্রা শুরু করছে। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২২ সালের ব্যর্থতা ভুলে আবারও ট্রফির লক্ষ্যে মাঠে নামছে দিদিয়ের দেশমের অধীনে। এবারের আসর দেশমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ টুর্নামেন্ট শেষে তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানা গেছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের নামও আলোচনায় রয়েছে। 

বাছাইপর্বে দারুণ ফর্মে ছিল ফ্রান্স, মাত্র দুই পয়েন্ট হারিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। গত সাত বিশ্বকাপের মধ্যে চারবারই ফাইনালে খেলেছে ‘লে ব্লু’রা। প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হারলেও পরে উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ ১০ ম্যাচের ৯টিতেই তারা দুই বা তার বেশি গোল করেছে। 

অন্যদিকে সেনেগালও আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। এটি তাদের টানা তৃতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। ২০২২ আসরে শেষ ষোলোতে খেলা সেনেগাল ২০২১ আফ্রিকা কাপ অব নেশনস জিতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল। তবে প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৩-২ গোলে হার এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছে। তবুও শেষ সাত ম্যাচে পাঁচটি ক্লিন শিট তাদের রক্ষণভাগের দৃঢ়তা প্রমাণ করে।

সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই অপেক্ষা করছে এক হাইভোল্টেজ লড়াই। ফ্রান্স চাইবে শিরোপা মিশনে জয় দিয়ে শুরু করতে, আর সেনেগাল খুঁজবে ২০০২ সালের সেই ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি। ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন যুগান্তরে। 

Advertisement

১৬ জুন ২০২৬, ২১:০৬ পিএম

দুর্দান্ত শটে এমবাপ্পের গোল

দুর্দান্ত শটে এমবাপ্পের গোল

ডি বক্সের বাইরে থেকে এমব্বাপের দূরপাল্লার শটে সেনেগালের বিপক্ষে ৩–১ গোলে এগিয়ে ফ্রান্স।


১৬ জুন ২০২৬, ২১:০২ পিএম

গোল শোধ সেনেগালের

এক গোল শোধ করেছে সেনেগাল

১৬ জুন ২০২৬, ২০:৫০ পিএম

২–০ গোলে এগিয়ে ফ্রান্স

ম্যাচের ৭৯ মিনিটে মাঠে নেমেই ফ্রান্সকে ২–০ গোলে এগিয়ে দিলেন ব্র্যাডলি বারকোলা। ৮২ মিনিটে তাঁর গোলেই ব্যবধান দ্বিগুণ করেছে ফ্রান্স।

১৬ জুন ২০২৬, ২০:৩৫ পিএম

এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স

এমবাপ্পের  গোলে এগিয়ে ফ্রান্স

প্রথমার্ধের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরেছে ফ্রান্স। একের পর এক আক্রমণের জেরে ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক।

১৬ জুন ২০২৬, ২০:০৯ পিএম

প্রথমার্ধে ব্যর্থ এমবাপ্পে–দেম্বেলেরা

প্রথমার্ধে ব্যর্থ এমবাপ্পে–দেম্বেলেরা

দল হিসেবে তারকা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। এমবাপ্পে–দেম্বেলেরা দল হিসেবে এক ছন্দে খেলতেই পারেননি। এমনকি প্রথমার্ধে ফ্রান্স লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ফ্রান্সের চেয়ে সেনেগাল বরং গোলের একাধিক সুযোগও তৈরি করেছে। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি।



১৬ জুন ২০২৬, ১৯:৪০ পিএম

সমতায় চলছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ

নিউ জার্সিতে প্রথমার্ধের ৩৬ মিনিটে শেষে গোলশূন্য সমতায় আছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ। দুই দলই চেষ্টা করছে সুযোগ তৈরির। তবে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল সেনেগালই। ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। ফ্রান্স এখনো বলার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

১৬ জুন ২০২৬, ১৯:৩২ পিএম

ভাগ্য সহায় হলো না সেনেগালের

ম্যাচের চব্বিশ মিনিটে লেফট উইং দিয়ে বাড়ানো থ্রু পাস থেকে দুর্দান্ত গতিতে এগিয়ে আসা নিকোলাস জ্যাকসনের শট বারে লাগে। গোল বঞ্চিত সেনেগাল। 

১৬ জুন ২০২৬, ১৯:২৫ পিএম

আক্রমণের ধার বাড়িয়েছে ফ্রান্স

খেলার ২০ মিনিট পর্যন্ত ফ্রান্স কিছুটা আক্রমণ বাড়িয়েছে এবং সেনেগালের রক্ষণভাগকে চাপের মুখে ফেলতে শুরু করেছে।

স্কোরলাইন: ফ্রান্স ০-০ সেনেগাল (প্রথমার্ধ)

১৬ জুন ২০২৬, ১৯:২১ পিএম

ইতিহাসের দুয়ারে এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে আজকের ম্যাচে। 

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৫৬ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। আর একটি গোল করলেই দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডে ভাগ বসাবেন তিনি।

বিশ্বকাপেও এমবাপের গোলসংখ্যা ঈর্ষণীয়। ফ্রান্সের জার্সিতে তার ৫৬ গোলের ১২টিই এসেছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ছুঁতে এমবাপের দরকার আর মাত্র চারটি গোল।

১৬ জুন ২০২৬, ১৮:১৮ পিএম

একাদশে থাকছেন যারা-

একাদশে থাকছেন যারা-

সেনেগালের একাদশ

এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।


ফ্রান্সের একাদশ

মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।

১৬ জুন ২০২৬, ১৮:১৪ পিএম

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দু'দল

শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামবে সেনেগাল।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম