Logo
Logo
×

Advertisement

খেলা

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। তার অসাধারণ ব্যাটিংয়ে কঠিন পরিস্থিতি সামলে ম্যাচ ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। তবে ব্যক্তিগতভাবে বড় অর্জন থাকলেও ম্যাচটি জিততে না পারার আক্ষেপ রয়ে গেছে এই ডানহাতি ব্যাটারের।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, যেহেতু দলের জন্য অবদান রাখতে পেরেছি, একইসঙ্গে দলের একটা সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। তবে দিনশেষে ম্যাচটা জিততে পারলে আরও বেশি ভালো লাগত।’

নিজের ব্যাটিংয়ে এমন ইতিহাসগড়া ইনিংস খেলতে পারবেন, তা আগে থেকে ভাবেননি হৃদয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেরই ইচ্ছে থাকে, আসলে প্রত্যেক খেলোয়াড়ই সব সময় নিজের সেরাটা দিতে চায়। আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল। নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল, সেটাই চেষ্টা করেছি। তবে যেটা বললাম, ম্যাচটা জিততে পারলে সবচেয়ে বেশি ভালো লাগত।’

ব্যক্তিগত মাইলফলক নিয়েও কোনো অতৃপ্তি রাখতে চান না এই ব্যাটার। আড়াইশ বা একশ রানের মাইলফলক ছুঁতে না পারার বিষয়টি নিয়ে না ভেবে প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকতেই পছন্দ তার। হৃদয়ের ভাষায়, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া। সত্যি কথা বলতে আড়াইশ হয়নি বা একশ হয়নি, এ ধরনের চিন্তা না করাই ভালো। এসব চিন্তা করলে নিজের ওপর বেশি হতাশা আসে। সব মিলিয়ে যা হয়েছে, যতটুকু হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা থাকবে পরবর্তীতে আরও ভালো কিছু করার, ইনশাআল্লাহ।’   

এদিকে মাঠে দর্শকদের উপস্থিতি ও সমর্থন খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগায় বলেও মনে করেন হৃদয়। বিশেষ করে পাঁচ দিনের টেস্ট ম্যাচে দর্শকদের নিয়মিত উপস্থিতিকে পুরো দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘যখন একটা দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশের হয়ে খেলবেন, তখন দেশের মানুষের অনেক আশা থাকাটাই স্বাভাবিক। সবাই অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। টেস্ট খেলা পাঁচ দিনের খেলা। এতদিন ধরে দর্শকেরা মাঠে এসে দলকে সমর্থন করছেন। পাঁচ দিনের একটা টেস্টে দর্শকরা এসে দলকে সমর্থন করলে সেটা শুধু আমাকে নয়, পুরো দলকেই আরও উজ্জীবিত করে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ

সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ

সফল সেশন শেষে ড্রয়ের আরও কাছে বাংলাদেশ

সফল সেশন শেষে ড্রয়ের আরও কাছে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

আরও পড়ুন

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম